মার্কিন হামলার জবাবে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে সম্ভাব্য নতুন মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার সতর্কবার্তা দিয়েছে তেহরান। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে দেশটি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্রের বরাতে জানায়, গত ২৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পরই এই কূটনৈতিক উদ্যোগ নেয় তেহরান।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলোর প্রতি ট্রাম্পকে নতুন সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে প্রভাব খাটানোর আহ্বান জানান।

আলোচনায় আরাঘচি সতর্ক করে বলেন, ইরানে হামলা হলে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলোও ইরানের পাল্টা হামলার আওতায় আসতে পারে।

এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিদ্যুৎ গ্রিড, তেল শোধনাগার, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক এবং তেলক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো বিবেচনায় রয়েছে।

ইরানের এই অবস্থানের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে সামরিক পদক্ষেপ স্থগিত রাখা এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন বলে সূত্রগুলোর দাবি। একই সঙ্গে কাতার, ওমান ও সৌদি আরবও ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার পরামর্শ দিয়েছে।

তবে সৌদি আরব স্পষ্ট করেছে, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে তারা পাল্টা সামরিক জবাব দেবে।

পর্যবেক্ষকদের মতে, ২০১৯ সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলার অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হচ্ছে। ওই হামলায় দেশটির অপরিশোধিত তেল উৎপাদনের অর্ধেকেরও বেশি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ইরানের ধারণা, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ঝুঁকিতে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের নতুন হামলা থেকে বিরত রাখতে চাপ সৃষ্টি করতে পারে।

গত ২ আগস্ট ট্রাম্প বলেছিলেন, দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো গেলে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করতে তিনি প্রস্তুত।

তবে আলোচনায় অগ্রগতির পথে প্রধান বাধাগুলোর একটি হলো, এমন কোনো সমঝোতায় যেতে ওয়াশিংটনের অনাগ্রহ, যেটিকে তেহরান নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে উপস্থাপন করতে পারে। ফলে ইরানের সামনে এখন একদিকে আঞ্চলিক সংঘাত আরও তীব্র করার ঝুঁকি, অন্যদিকে এমন একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা ওয়াশিংটনের প্রত্যাশিত পূর্ণ বিজয়ের চিত্র তুলে ধরবে না।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত