গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংকটের প্রভাব পড়ছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। পরিস্থিতি সামাল দিতে অভ্যন্তরীণ অনুসন্ধান, এলএনজি আমদানি বাড়ানো এবং নতুন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে নতুন এফএসআরইউ স্থাপনসহ পুরো প্রক্রিয়ায় প্রায় দুই বছর সময় লাগতে পারে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরের ধোপাদিঘীরপার এলাকায় কৃষিবিষয়ক একটি কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বর্তমানে দেশে মাটির নিচ থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উত্তোলন হচ্ছে। এর সঙ্গে দুটি এফএসআরইউ থেকে সর্বোচ্চ ৯০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে দৈনিক প্রায় ২ হাজার ৬০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা সম্ভব।

তবে বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার চাহিদার পাশাপাশি নতুন শিল্প সংযোগের অপেক্ষমাণ চাহিদা হিসাব করলে এই সরবরাহ প্রয়োজনের অর্ধেকেরও কম বলে জানান খন্দকার আবদুল মুক্তাদির।

গ্যাস সংকটের কারণে শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাসাবাড়ির স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন তিনি। তাঁর দাবি, বর্তমান সংকট আগের সরকারের সময় থেকে পাওয়া উত্তরাধিকার।

সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন গ্যাস অনুসন্ধান কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মাটির নিচে গ্যাসের অনুসন্ধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাপেক্স এবং বাপেক্সের অধীন বিদেশি প্রতিষ্ঠানগুলো এ কাজে নিয়োজিত রয়েছে বলে জানান তিনি। তবে অনুসন্ধানের ফল হিসেবে কখন এবং কী পরিমাণ গ্যাস পাওয়া যাবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে উল্লেখ করেন।

এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তাঁর মতে, চাইলেই তাৎক্ষণিকভাবে আমদানি বাড়ানো সম্ভব নয়। নতুন এফএসআরইউ স্থাপনের পাশাপাশি সমুদ্র থেকে জাতীয় গ্রিড পর্যন্ত পানির নিচ দিয়ে পাইপলাইন বসাতে হবে। এসব কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

দীর্ঘমেয়াদি ব্যবস্থার পাশাপাশি সাময়িকভাবে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে বড় জাহাজে এলএনজি এনে ছোট জাহাজে স্থানান্তরের পর বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান খন্দকার আবদুল মুক্তাদির।

তবে পেট্রোনাসের জাহাজগুলো বর্তমানে অন্য কাজে নিয়োজিত থাকায় অতিরিক্ত জাহাজ পাওয়া যাচ্ছে না। এ সমস্যা সমাধানে জ্বালানি মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির অবনতির পেছনে দুটি এফএসআরইউর সমস্যার কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, গত ৫ থেকে ১০ দিনে পরিস্থিতি খারাপ হওয়ার অন্যতম কারণ ছিল একটি এফএসআরইউতে গ্যাস সরবরাহের সমস্যা এবং অন্যটির বয়লার নষ্ট হয়ে যাওয়া।

ইতিমধ্যে একটি এফএসআরইউতে আবার গ্যাস ভরা শুরু হয়েছে। অন্যটির একটি বয়লার মেরামত করা হয়েছে এবং আরেকটি বয়লার মেরামতের কাজ চলছে। দুটি এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করতে পারলে পরিস্থিতি প্রায় এক মাস আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গরমের সময়ে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায় বলেও মন্তব্য করেন খন্দকার আবদুল মুক্তাদির। শীতকালে একই সময়ে বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে অনেক কম থাকে। তাই বর্তমান পরিস্থিতি মূল্যায়নে আগের বছরগুলোর একই সময়ের বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিংয়ের পরিসংখ্যানও বিবেচনা করা প্রয়োজন বলে জানান তিনি।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত