গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২২৮ রানের বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নিয়ে টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। ক্যামেরন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪২৬ রানে। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে এই সংগ্রহ এনে দেয় বাংলাদেশকে বড় লিড। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ।

তৃতীয় দিন চার উইকেট হাতে নিয়ে ব্যাটিং শুরু করা বাংলাদেশ লাঞ্চের পরপরই অলআউট হয়। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজলউড নেন চার উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসে তাঁর মোট শিকার ৬ উইকেট। একই দিনে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন এই অস্ট্রেলিয়ান পেসার।

দ্বিতীয় ইনিংসে ২২৮ রানের ঘাটতি নিয়ে নেমে অবশ্য শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। হাসান মাহমুদের বোলিংয়ে ৩৭ রানেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। জেক ওয়েদারাল্ড রানের খাতা খোলার আগেই বোল্ড হন। পরে ট্রাভিস হেডকেও বোল্ড করে দ্রুত দ্বিতীয় উইকেট তুলে নেন হাসান।

এরপর লাবুশেন ও স্মিথের ৩৬ রানের জুটি অস্ট্রেলিয়াকে সাময়িক স্বস্তি দেয়। তবে চা-বিরতির পর তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন মারনাস লাবুশেন। ৩১ রান করেন তিনি।

স্মিথ এরপর ক্যামেরন গ্রিনকে নিয়ে আরও একবার ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৪৪ রানে আউট হন স্মিথ। ৮৮ বলের ইনিংসে চারটি বাউন্ডারি ছিল তাঁর।

স্মিথের বিদায়ের পর আর কোনো উইকেট পড়তে দেননি গ্রিন ও ক্যারি। দিনের শেষ ভাগে তাঁদের ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি অস্ট্রেলিয়াকে আরও বিপর্যয় থেকে বাঁচায়। গ্রিন ৪৩ এবং ক্যারি ১৯ রানে অপরাজিত।

চতুর্থ দিনের শুরুতে অস্ট্রেলিয়ার লক্ষ্য হবে এই জুটিকে যতটা সম্ভব দীর্ঘ করা। অন্যদিকে বাংলাদেশের বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চাইবে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত