ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে মারধর করা হচ্ছে রিকশাচালককে ছবি: সংগৃহীত
মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে মারধর করা হচ্ছে রিকশাচালককে ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে শনিবার তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। তাঁদের বিরুদ্ধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মুঠোফোনে ভিডিও ধারণ এবং ১৫ আগস্ট উপলক্ষে শিঙাড়া বিলির অভিযোগ তোলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের প্রবেশমুখে এসব ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

সরেজমিনে দেখা যায়, এর আগে সকাল পৌনে ১২টার দিকে এক রিকশাচালক মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে আ ন ম আয়াস তাঁর কাছে গিয়ে ফোনটি পরীক্ষা করেন এবং ভিডিওটি যুবলীগের একজনের কাছে পাঠানো হয়েছে বলে অভিযোগ তোলেন। এরপর আয়াসের সঙ্গে থাকা কয়েকজন রিকশাচালককে মারধর করেন। পরে পুলিশ তাঁকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

আ ন ম আয়াসের নেতৃত্বে থাকা ওই দল নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেয়। আয়াস নিজেকে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ)-এর সদস্যসচিব হিসেবে পরিচয় দিয়েছেন।

রিকশাচালককে মারধরের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে চলে যান।

দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণ করা হচ্ছে—এমন অভিযোগে আরও একজনকে মারধর করা হয়। তাঁর হাতে থাকা একটি ব্যাগে শিঙাড়া দেখা যায়। মারধরের একপর্যায়ে ওই ব্যক্তিও ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাসকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য তাঁরা সেখানে অবস্থান করছেন। কাউকে পেলে পুলিশের হাতে তুলে দিচ্ছেন বলে দাবি করেন তিনি। মব সৃষ্টি করে কাউকে মারধর করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি মব সৃষ্টি করছেন না; আওয়ামী লীগ ও যুবলীগের লোকজনকে ধরে শুধু পুলিশের কাছে সোপর্দ করছেন।

অন্যদিকে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।

১৫ আগস্ট উপলক্ষে ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়। ওই সড়কে যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি পথচারীদেরও হেঁটে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। সকাল থেকে সেখানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েনের পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত