লোহাগাড়ায় একের পর এক চুরি-ডাকাতি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একের পর এক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বসতঘরের পাশাপাশি মসজিদেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাতে চারটি দল কাজ করলেও জনবল সংকটের কারণে এই সংখ্যা এখনই বাড়ানো যাচ্ছে না।

সর্বশেষ ২০ আগস্ট দিবাগত রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী হায়দারদের গ্রামের বাড়িতে চোরের দল হানা দেয়। একই বাড়িতে ২০২৫ সালের মাঝামাঝি সময়েও চুরির ঘটনা ঘটেছিল এবং সে সময় ব্যাপক লুটপাট হয়।

আলী হায়দার চট্টগ্রামের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। তার বড় ভাই ওমর ফারুক সাংবাদিকতার সুবাদে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন। ছোট ভাই জায়েদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ফলে গ্রামের বাড়িটি বেশির ভাগ সময় ফাঁকা থাকে।

আলী হায়দার বলেন, “আমি চট্টগ্রাম শহরে অবস্থানকালে সকালে আমার মেঝ চাচির মাধ্যমে খবর পাই আমাদের বসতঘরে পুনরায় চুরির ঘটনা ঘটেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারছিনা, কারন আমি চট্টগ্রাম শহর থেকে বাড়িতে যাচ্ছি। সব দেখেশুনে তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাবে।”

এলাকায় পুলিশের টহল পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে কিশোর গ্যাং ও মাদকাসক্তদের তৎপরতার অভিযোগ তুলে নেশার টাকা সংগ্রহ করতে তারা এসব অপরাধ ঘটাচ্ছে বলে দাবি করেন আলী হায়দার।

এর কয়েক দিন আগে ১৬ আগস্ট আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তজু মুন্সীর গ্যারেজ এলাকায় মৃত মাস্টার জসিম উদ্দিনের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি হয়। প্রায় ১৫ সদস্যের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এর আগে ১৪ জুলাই আমিরাবাদের রাজমহল ক্লাবসংলগ্ন আমির খাঁন চৌধুরী পাড়ায় রাতের শুরুতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। সেখানে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২০ হাজার টাকা লুট হয়।

বসতঘরের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটেছে। ১৯ জুলাই চুনতি ইউনিয়নের সুফিনগর মসজিদে-আর-রাহমা, যা স্থানীয়ভাবে বেড়ার মসজিদ নামে পরিচিত, সেখান থেকে প্রায় ৪০০ গজ বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় চোরেরা।

৩ আগস্ট দিবাগত রাতে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার শাহী দরবেশিয়া জামে মসজিদের জানালার গ্রিল কেটেও চুরি হয়। চোরেরা আইপিএসের ব্যাটারি এবং দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। পরদিন ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা দানবাক্স ভাঙা এবং আইপিএসের ব্যাটারি না দেখে চুরির বিষয়টি জানতে পারেন।

একের পর এক ঘটনায় পুলিশের টহল ও অপরাধ দমন কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক লোহাগাড়ার এক সাবেক পুলিশ কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, অপরাধীরা বারবার এমন ঘটনা ঘটাতে পারলে পুলিশের টহল ও গোয়েন্দা তৎপরতার দৃশ্যমান কার্যকারিতা কোথায়। একই সঙ্গে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে দুর্বল প্রমাণে কিছু পুলিশ কর্মকর্তা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন চুরি ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করেও প্রত্যাশিত প্রতিকার মিলছে না। অপরাধের ধারাবাহিকতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

কিছু অপরাধ বিশ্লেষকও বর্তমান পরিস্থিতির জন্য পেশাদার পুলিশিংয়ের ঘাটতির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, পুলিশ বাহিনীর কিছু সদস্যের গাফিলতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা তৈরি করছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া সদস্যদের একাংশ কৌশলে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন বলেও তাদের অভিযোগ। তবে এসব অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণের উল্লেখ করা হয়নি।

পুলিশ অবশ্য নিষ্ক্রিয়তার অভিযোগের বিপরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করার কথা জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “লোহাগাড়ার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ সক্রিয় ভূমিকা পালন করছে। রাত্রিকালীন পুলিশের ৪টি টিম কাজ করে যাচ্ছে। এ সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার। জনবল সংকটের কারণে আপাতত এখন এ সংখ্যা বৃদ্ধি করা যাচ্ছে না।”

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত