সোনাইমুড়ীর জমিলা মেমোরিয়াল হাসপাতাল অপচিকিৎসার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা

মোহাম্মদ নজরুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা, চিকিৎসায় অবহেলা ও ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই হাসপাতালে এক প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনা চার লাখ টাকায় মীমাংসার অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ তুলেছেন।
তবে এসব অভিযোগের সবগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিপুলাশার পূর্ব বাজারের রওশনআরা বেগমের অভিযোগ, কয়েক বছর আগে জ্বরের চিকিৎসার জন্য তাঁর ২৩ বছর বয়সী ছেলে সাইফুল ইসলাম রাজুকে জমিলা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ইনজেকশন দেওয়ার পরপরই রাজুর অবস্থার অবনতি হয়।
কাঁদতে কাঁদতে রওশনআরা বলেন, ‘ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বলছিল—মা, আমার হাত ফাডিজায়। এরপর আর কোনো কথা বলতে পারেনি। পরে নাক-মুখ দিয়ে সাদা ফেনা বের হয়।’
তাঁর দাবি, পরে উন্নত চিকিৎসার কথা বলে রাজুকে কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, রাজু আগেই মারা গেছেন।
রাজুর বোন রেহেনা আক্তারের অভিযোগ, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ভয়ভীতি দেখায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।

আরেক ভুক্তভোগী রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ২০২৫ সালের ১৬ জানুয়ারি তাঁর স্ত্রী নাসরিন আক্তারের সিজারের সময় শিশুর ডান পা ভেঙে যায়। পরে এক্স-রেতে বিষয়টি ধরা পড়ে বলে দাবি তাঁর।
রাকিবুল বলেন, শিশুটিকে নিয়ে ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। এখনো শিশুটির চিকিৎসা চলছে।
চিকিৎসা ব্যয়ের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন রাকিবুল। পরে তিনি হাসপাতালের পরিচালক ডা. মাইনুল ইসলাম, চিকিৎসক ডা. রাহমা সুলতানা সারিকা ও কর্মকর্তা মো. মোতালেবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

জমিলা মেমোরিয়ালে চিকিৎসা নিয়ে আরও কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন। কেউ সন্তান হারানোর, কেউ ভুল চিকিৎসায় শারীরিক জটিলতার অভিযোগ তুলেছেন।
তবে অনলাইনে করা সব মন্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যও পাওয়া যায়নি।

সম্প্রতি প্রবাসী যুবক পারভেজের মৃত্যুর ঘটনায় নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান। সদস্য হিসেবে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রিয়াজ উদ্দিন ও এনেস্থেশিয়া বিভাগের চিকিৎসক ডা. শফিক।
ডা. ইসরাত জাহান বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. রিয়াজ উদ্দিনের নামে জমিলা হাসপাতালের চিকিৎসকের ‘ভুল চিকিৎসার প্রমাণ পাওয়া যায়নি’—এমন বক্তব্য ছড়িয়ে পড়লেও তিনি তা অস্বীকার করেছেন।
ডা. রিয়াজ উদ্দিন বলেন, ‘তদন্ত চলমান। আমি কোনো গণমাধ্যমকে এমন বক্তব্য দিইনি।’
ভুক্তভোগীদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এখন জমিলা মেমোরিয়ালে প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই নজর সংশ্লিষ্টদের।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত