ডেঙ্গুর সম্ভাব্য ঊর্ধ্বমুখী পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের শয্যা, স্যালাইন ও পরীক্ষার কিট প্রস্তুত রাখার পাশাপাশি তিন মাসব্যাপী জনসচেতনতামূলক অভিযান শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত এক সেমিনারে তিনি এ আশঙ্কার কথা জানান। ডা. এম এ মুহিত বলেন, ‘মঙ্গলবার থেকে দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা আশঙ্কা করছি, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।’ সম্ভাব্য চাপ সামাল দিতে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা চালু করা হয়েছে। বর্তমান রোগীর হারের ভিত্তিতে পর্যাপ্ত পরীক্ষার কিট ও স্যালাইন মজুত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। রোগীর সংখ্যা আরও বাড়লে অন্যান্য শয্যা পুনর্বিন্যাস করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে। ডেঙ্গু ব্যবস্থাপনায় চিকিৎসকদের সক্ষমতা বাড়াতেও কার্যক্রম চলছে। প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে। সরকারের ডেঙ্গু মোকাবিলার মূল লক্ষ্য আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার—দুটিই কমানো বলে উল্লেখ করেন ডা. এম এ মুহিত। বেসরকারি হাসপাতালগুলোকেও সম্ভাব্য রোগীর চাপ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এসব হাসপাতালকে ভূমিকা রাখতে হবে এবং রোগীদের জন্য নির্ধারিত শয্যা রাখতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপের সুযোগে চিকিৎসা ব্যয় অযৌক্তিকভাবে বাড়ানো যাবে না বলে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি সতর্কবার্তা দেন তিনি। রোগী ব্যবস্থাপনার পাশাপাশি মশার প্রজনন নিয়ন্ত্রণ ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে তিন মাসব্যাপী সচেতনতামূলক অভিযান চালানো হবে, যেখানে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ডা. এম এ মুহিত বলেন, ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, সিটি করপোরেশন, স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার লার্ভা ধ্বংসে কাজ করবে।
দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী অক্টোবর মাসে একযোগে পাঁচটি ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ কথা জানান। সরকারের পরিকল্পনা অনুযায়ী, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল স্থাপন করা হচ্ছে। এসব প্...
চিকিৎসাব্যবস্থাকে শুধু রোগ নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, শুধু ওষুধ দিয়ে কোনো জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়; জন্মের পর থেকেই উদ্ভাবনী প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণে গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) আয়োজিত ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠা...
কিডনি সুস্থ রাখতে জানুন বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ পরামর্শ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। শরীরের রক্ত পরিশোধন, বর্জ্য ও অতিরিক্ত তরল অপসারণ, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং খনিজের ভারসাম্য রক্ষায় কিডনির ভূমিকা অপরিসীম। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো, কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে সাধারণত তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। ফলে অনেক সময় রোগ শনাক্ত হওয়ার আগেই কিডনির উল্লেখযোগ্য ক্ষতি হয়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অসচেতনতার কারণে বিশ্বজুড়ে কিডনি রোগীর স...
বাংলাদেশে চলতি বছরে হামে মারা যাওয়া শিশুদের মধ্যে ৯২ শতাংশই হাম-রুবেলা (এমআর) টিকার কোনো ডোজ পায়নি বলে জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম এবং হামের উপসর্গে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৬ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশেষজ্ঞ সভায় বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের তথ্য অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয...
লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বর্ডার বাজার এলাকায় সড়কের তোরণের নিচেই দীর্ঘ ৮ বছর ধরে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কের বর্ডার বাজার এলাকায় দুই জেলার সীমানায় একটি তোরণ রয়েছে। ফরিদগঞ্জ থেকে রায়পুরে প্রবেশের সময় তোরণে লেখা থাকে ‘স্বাগত রায়পুর উপজেলা’, আর রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার সময় দেখা যায় ‘ধন্যবাদ রায়পুর উপজেলা’। অথচ এই স...