প্রাইভেট মাদ্রাসার উন্নয়নে ১২ দফা কর্মপরিকল্পনা, সরকারের কাছে ১৮ দফা দাবি

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: আলহেরা ২৪
ছবি: আলহেরা ২৪

দেশের বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষা, নিরাপত্তা, জবাবদিহিতা এবং সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, প্রাইভেট মাদ্রাসাগুলোকে নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করাই তাদের মূল লক্ষ্য।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে এসব কথা তুলে ধরা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাফর আহমদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ বেতারের ক্বারী হাফেজ মাওলানা আবুল হোসাইন, আন্তর্জাতিক ক্বারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রফেসর মো. শাহজাহানসহ অন্যরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা ও টিভি উপস্থাপক মাওলানা খালেদ সাইফুল্লাহ বকশী।

বক্তারা বলেন, সংগঠনটির উদ্দেশ্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। বরং দেশের সব প্রাইভেট মাদ্রাসায় নিরাপদ শিক্ষার পরিবেশ, আধুনিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হবে।

মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং আদর্শ নাগরিক তৈরিতে ভূমিকা রেখে আসছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে শিক্ষা, গবেষণা, প্রশাসন, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতাকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের ফলে নির্দোষ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিচ্ছিন্ন ঘটনাকে পুরো মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন না করার আহ্বান জানানো হয়।

সেমিনারে দেশের সব প্রাইভেট মাদ্রাসার জন্য ১২ দফা করণীয় ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, সিসিটিভি স্থাপন, শিক্ষক-কর্মচারী নিয়োগে কঠোর যাচাই-বাছাই, নৈতিক শিক্ষা ও শিশু অধিকারবিষয়ক প্রশিক্ষণ, অভিযোগ গ্রহণের নিরাপদ ব্যবস্থা, আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকি, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, প্রশাসনিক স্বচ্ছতা, অভিযোগের দ্রুত তদন্ত এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গড়ে তোলা।

গণমাধ্যমের প্রতি ৭ দফা আহ্বানে সংবাদ প্রকাশের আগে তথ্য-প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য উপস্থাপন, বিচার শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে তুলে না ধরা এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

অভিভাবকদের উদ্দেশে ৬ দফা আহ্বানে সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা, মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, যাচাইহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করা এবং কোনো অনিয়মের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

সংগঠনটি সরকারের কাছে ১৮ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রাইভেট মাদ্রাসার নিবন্ধন ও স্বীকৃতি সহজ করা, দ্রুত ইআইআইএন নম্বর প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি সহায়তা, নিরাপত্তা নীতিমালা প্রণয়ন, মাদ্রাসার বিরুদ্ধে হয়রানি বন্ধ, ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠানের ওপর না চাপানো এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।

বক্তাদের মতে, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, অভিভাবক, সুশীল সমাজ এবং মাদ্রাসা-সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের প্রাইভেট মাদ্রাসাগুলোকে আরও নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত