আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের পর এবার পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছেন। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আশুলিয়ার আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিকেরা হামলা চালিয়েছেন। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এদিকে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আশুলিয়ার শারমিন গ্রুপ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের চলমান আন্দোলনের কেন্দ্রীয় দাবি ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। গত কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে এ দাবিতে বিক্ষোভ চলছে। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে সোমবার টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও সফিপুর এলাকায় সড়কে অবস্থান নেওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে রাজধানীর মিরপুরেও শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন শিল্পাঞ্চলে সংঘর্ষে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নিরাপত্তার কারণে বিভিন্ন এলাকার বহু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নতুন মজুরি বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট প্রকাশ করবে। মন্ত্রী শ্রমিকদের দাবি পূরণের কথা উল্লেখ করে তাঁদের সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। অন্য সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ ও আনোয়ার হোসাইন।

এর আগে শুক্রবার শ্রমিক নেতাদের এবং শনিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। দুই পক্ষের সঙ্গে আলোচনার পর মজুরি বোর্ড গঠনের ঘোষণা আসে।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ ও কার্যকর করা হয়েছিল। পরের মাস থেকে শ্রমিকেরা বর্ধিত মজুরি পেয়ে আসছেন। সাধারণত প্রতি পাঁচ বছর পর পোশাক খাতের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠন করা হয়। তবে গত ১০ এপ্রিল সংসদে পাস হওয়া শ্রম আইন সংশোধন বিলে এই সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সে অনুযায়ী, নভেম্বর মাসে নতুন মজুরি বোর্ড গঠনের কথা ছিল।

১

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন

২

‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেফতার

৩

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে তাণ্ডব, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন ও দোকান

৪

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দিয়ে পোস্ট, রাজিব আটক

৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, ইমাম গ্রেফতার

৬

গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

তাহসিফ সাউরি হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তরুণী গ্রেফতার

৮

শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

৯

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

১০

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

১১

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

১২

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

১৩

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

১৪

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

১৫

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত