দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা পরিচালনার জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি-বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। প্রধানমন্ত্রী জানান, কওমি মাদরাসাগুলোর কার্যক্রম সমন্বয়, উন্নয়ন এবং পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ২০০৬ সালে গেজেটের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ২০১৮ সালে দাওরায়ে হাদিস (তাকমীল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার আইন করা হয়। ওই আইনের আওতায় ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডগুলো হলো—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ। এদিকে কওমি শিক্ষার সনদধারীদের চাকরির সুযোগও সম্প্রসারিত হয়েছে। প্রধানমন্ত্রী জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করা হয়। সংশোধিত নীতিমালায় সহকারী মৌলভী (কারি) এবং ইবতেদায়ি কারি পদে নিয়োগের কাম্য যোগ্যতা হিসেবে ওই ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে শুধু দাওরায়ে হাদিস (তাকমীল) ডিগ্রিধারীরাই নন, ইলমে কিরাআত অথবা হিফজুল কোরআনের সনদধারীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ করলে এসব পদে নিয়োগের সুযোগ পাবেন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর হিসাবে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। গত বছর সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প...
দেশে প্রাইভেট টিউশনের ওপর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষা থেকে বঞ্চিত করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠদান নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে। এর ফলে শিক্ষার্থীদের একটি অংশ বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বিদ্যালয়ের পা...
দেশের বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষা, নিরাপত্তা, জবাবদিহিতা এবং সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, প্রাইভেট মাদ্রাসাগুলোকে নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করাই তাদের মূল লক্ষ্য। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় স...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবির মধ্যেই এবার ভিন্ন প্রস্তাব নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল নারী শিক্ষার্থী। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারের শিক্ষার্থীরা হল সার্বক্ষণিক খোলা রাখার পক্ষে নন; তবে বর্তমান নিয়ম শিথিল করে হলে প্রবেশের সময়সীমা রাত ১১টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন। সোমবার দুপুরে ‘বৈষম্যহীন ছাত্রী হল’ প্ল্যাটফর্ম ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ তিন দফা দাবিতে উপাচার্যের কাছে...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে একযোগে ফল প্রকাশ করা হবে। ফল জানার পদ্ধতি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। এসএসসি পরীক্ষার তত্ত্বীয় অংশ শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তত্ত্বীয় অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত তত্ত...