‘ক্ষমতা হলো পরিবর্তন আনার শক্তি’, ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের পোস্ট ঘিরে আলোচনা

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণার দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতার ভূমিকা নিয়ে একটি উদ্ধৃতি প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের নামে প্রচলিত উদ্ধৃতিটি সোমবার বিকেলে ফেসবুকে পোস্ট করেন তিনি। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টা ৩৪ মিনিটে দেওয়া পোস্টে নুসরাত খান লেখেন, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’

উদ্ধৃতিটির বাংলা অর্থ, ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সামর্থ্য। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য যে শক্তি প্রয়োজন, ক্ষমতা হলো সেটিই।’

নুসরাতের পোস্টটি এমন এক দিনে সামনে আসে, যেদিন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ভিডিও প্রকাশের পর তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে ইশরাক বলেন, মাদক সেবন ও বিক্রির আখড়া উচ্ছেদে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্যোগ নেওয়ার মূল লক্ষ্য ছিল মাদকের সরবরাহব্যবস্থা ভেঙে দেওয়া এবং এর সঙ্গে জড়িত গডফাদারদের শনাক্ত করা। তবে সংবাদমাধ্যমে অভিযানের উদ্দেশ্যের পরিবর্তে তাঁর হাতে অস্ত্র থাকার বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইশরাকের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর বয়ান ছড়িয়ে মূল ঘটনা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের এমন উপস্থাপনাকে পদত্যাগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দল ও সরকারকে বিব্রতকর পরিস্থিতি থেকে দূরে রাখতে এবং প্রধানমন্ত্রীর ইতিবাচক কর্মকাণ্ড আড়ালে পড়ে যাওয়া ঠেকাতে স্বেচ্ছায় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাদকের আস্তানা ও সরবরাহকারীদের শনাক্ত করতে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ইশরাক। নেতিবাচক শিরোনামের পরিবর্তে দেশ ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখার উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশাও জানান তিনি।

১

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

২

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৩

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৪

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৫

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

৭

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

৮

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১০

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১২

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীরা নয়, আহ্বায়ক হতে হবে অন্তত ৩৫

১৩

মিরপুরে উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাতে ফিরলেন হকাররা

১৪

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৫

এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ার অভি/যোগে শিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত