বিএনপির নেতাকর্মী হলেও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক, এমনকি বিএনপির নেতাকর্মী হলেও কাউকে ছাড় দেওয়া যাবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলদারত্ব ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ। জাতীয় সংসদের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকারের ওপর গুরুত্বারোপ করে নূরুল ইসলাম মনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বক্তব্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের হিন্দু সম্প্রদায়ের ৮৯ শতাংশ সম্পদ দখল করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ধর্মীয় অসহিষ্ণুতা নেই এবং প্রতিমা ভাঙচুরের ঘটনাও শোনেননি বলে জানান তিনি।

বেতাগীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে চিফ হুইপ বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, স্পিকারের নাম ব্যবহার করে কোনো কর্মকর্তা অর্থ আদায় বা অনিয়ম করলে তা তাকে জানাতে হবে। সভায় অনুপস্থিত থাকায় পৌরসভার প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেন তিনি।

স্বাস্থ্য ও শিক্ষায় উন্নয়নের পরিকল্পনা

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন চিফ হুইপ। উপজেলার পানির সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী টিউবওয়েল সরবরাহের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়ানো এবং বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা বলেন নূরুল ইসলাম মনি। এসএসসি পরীক্ষায় পাসের হার কম এমন স্কুল ও মাদ্রাসাগুলোর শিক্ষার মান পর্যালোচনা, সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া মাদ্রাসা পরিদর্শনের পর দ্রুত প্রতিবেদন জমা দিতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। শিক্ষার মানোন্নয়নে ভালো কাজ করা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণাও দেন চিফ হুইপ।

কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে নির্দেশনা

কৃষকদের কাছে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে কার্যকর তদারকির নির্দেশ দিয়েছেন চিফ হুইপ। সার ডিলারদের অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বিদ্যুৎ সংকট নিয়ে বক্তব্যে নূরুল ইসলাম মনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে বিপুল অর্থ লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও বাস্তব উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি আগামী এক বছর উপজেলায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে নিজস্ব অর্থায়নে তিনজন সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার ঘোষণা দেন চিফ হুইপ।

এর আগে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন তিনি। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

২

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

৩

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৪

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৫

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

৮

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

৯

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১১

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১৩

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীরা নয়, আহ্বায়ক হতে হবে অন্তত ৩৫

১৪

মিরপুরে উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাতে ফিরলেন হকাররা

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত