তৌফীক নাওয়াজের শেষকৃত্য আজ, প্যারোলে কলাবাগানের বাসায় দীপু মনি

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বামী তৌফীক নাওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য কারাগারের বাইরে থাকার অনুমতি পেয়েছেন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ কারাগার থেকে পুলিশি পাহারায় ঢাকায় আনার পর সকাল ৯টার দিকে তিনি কলাবাগানের বাসভবনে পৌঁছান।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সল ইসলাম জানিয়েছেন, তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হয়েছিল। মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী দিনের আলোর মধ্যে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। সে অনুযায়ী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন দীপু মনি। নির্ধারিত সময়ের আগেই তাকে কারাগারে ফিরতে হবে।

প্যারোল কার্যকর হওয়ার পর সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে মুন্সীগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে আসা হয়।

দীপু মনির কলাবাগানের বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানিয়েছেন, তার উপস্থিতিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগেই বৃহস্পতিবার সকালে তৌফীক নাওয়াজের মরদেহ কলাবাগানের বাসায় আনা হয়। বাসভবনের নিচতলার গ্যারেজে একটি ফ্রিজিং ভ্যানে মরদেহ রাখা হয়েছে। সেখানে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও হাফেজদের কোরআন তেলাওয়াত করতে দেখা গেছে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তৌফীক নাওয়াজকে দাফন করা হবে।

স্বজনদের ভাষ্য, দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারিয়ে দীপু মনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কলাবাগানের বাসায় পৌঁছানোর পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধ্রুপদি সংগীতচর্চাকারী তৌফীক নাওয়াজের বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর গ্রেপ্তার হন দীপু মনি। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ কারাগারে বন্দি। ঢাকা ও মুন্সীগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত