স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করবেন স্বজনরা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যু হয়েছে। স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য মুন্সীগঞ্জ কারাগারে থাকা দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তাঁর আইনজীবী ও স্বজনরা।

বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানান। প্যারোলে মুক্তির আবেদন করতে আইনজীবী ও পরিবারের সদস্যরা বর্তমানে মুন্সীগঞ্জে রয়েছেন।

গাজী ফয়সাল ইসলাম বলেন, ‘স্বামীর মৃত্যুর ঘটনায় তার প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আমরা এসেছি। তার মেয়ে তানী দীপাবলি কারাগার অভ্যন্তরে তার সঙ্গে কথা বলার জন্য গিয়েছেন। সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন জানাব। আশা করছি, মানবিক বিবেচনায় তার মুক্তি মিলবে।’

দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের সময় এবং স্থান চূড়ান্ত করার কথা রয়েছে।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, ‘‌‌রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা গেছেন। তবে কোথায় কখন দাফন ও জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে।’

মুন্সীগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ অবশ্য এখনো প্যারোলে মুক্তির কোনো আবেদন পাওয়ার কথা জানায়নি। কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষের আবেদন পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পেশায় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে স্বজনরা তাঁকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে গিয়েছিলেন।

১

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

২

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৩

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

৪

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৫

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৬

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

৯

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১০

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১২

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১৪

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীরা নয়, আহ্বায়ক হতে হবে অন্তত ৩৫

১৫

মিরপুরে উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাতে ফিরলেন হকাররা

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত