দুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

দুর্গাপূজাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির বিজেপি ও আরএসএসের এজেন্ডা অনুযায়ী কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দির প্রাঙ্গণে গরুর মাংস রান্নার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই নিষিদ্ধের সিদ্ধান্ত এবং এ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের বলেন, ‘শিবির বুঝে হোক আর না বুঝে হোক, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব-দুর্গাপূজার সময়ে এসে তারা বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিবেশ ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, দুর্গাপূজার সময় সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত দূরদর্শী।

পোস্টে আব্দুল কাদের উল্লেখ করেন, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা মন্দির প্রাঙ্গণে গরুর মাংস রান্না করেন। এ সময় রান্নার কাজে মন্দিরের পরিত্যক্ত ইট ব্যবহারের ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দুর্গাপূজাকে ঘিরে ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের তৎপরতা এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের আশঙ্কার কথা তুলে ধরেন আব্দুল কাদের। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ওপাড়ের উগ্র হিন্দুত্ববাদীদের একটা হীন প্রচেষ্টা সবসময় থাকে। ভারতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো সেই প্রচেষ্টা আরও জোরালো হওয়ার কথা। তাছাড়া, তাদের এদেশীয় এজেন্ট, পতিত স্বৈ'রাচার তো এমন উৎসব আর সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে আছে। আবার এদিকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। আর এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে শিবির গরু খাওয়ার জন্য যুদ্ধ লাগিয়ে দিয়েছে!

মন্দির প্রাঙ্গণে রান্না এবং ইট ব্যবহারের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, এমন ঘটনার পর সংশ্লিষ্টদের অনুতপ্ত থাকা এবং পূজার সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু তার ভাষ্য অনুযায়ী, এর পরিবর্তে শিবির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পোস্টের শেষাংশে ইসলামী ছাত্রশিবিরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান আব্দুল কাদের। তিনি লেখেন, ‘শিবিরকে এমন ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে, না থাকলে বিরত রাখতে হবে।’

১

সংসদের সাউন্ড সিস্টেমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান

২

ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা, অনুতপ্ত নন অভিযুক্ত আমিনী

৩

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

৪

বরিশালে নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর, শেষ মুহূর্তে খেলা পণ্ড

৫

প্রথম বিয়ের তথ্য গোপন, জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে নৌকায় নিয়ে হত্যার অভিযোগ

৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, এখনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ

৭

দুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

৮

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

৯

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

১০

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

১১

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

১২

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

১৩

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

১৪

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

১৫

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত