ভারতে শিক্ষার্থী আন্দোলন: আটকের পর পাঁচ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে শিক্ষার্থীদের ‘জেন-জি’ আন্দোলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও তীব্র হয়েছে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে মঙ্গলবার (২১ জুলাই) দিল্লি পুলিশ আটক করে। তবে কয়েক ঘণ্টা পর রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের উদ্দেশে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমন না করে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

তার দাবির মধ্যে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানে জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা, সংসদে এ বিষয়ে আলোচনা এবং শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় দ্রুত সংস্কার।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে লোক কল্যাণ মার্গে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় কংগ্রেস নেতাদের আটক করা হয়। রাহুল গান্ধীকে ছত্রশাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। পরে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেন। রাতে পুলিশ তাদের মুক্তি দেয়।

মুক্তির আগে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের সঙ্গে অন্যায্য আচরণ করছে সরকার। বিশেষ করে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন।

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁস, উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ নিয়ে তৈরি হওয়া সংকটের জবাব সরকারের কাছেই রয়েছে। এসব বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাহুল বলেন, যারা ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছেন, তাদের পাশে থাকা প্রয়োজন।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও জোরালো হয়েছে। বিরোধীদের অভিযোগ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের কারণে লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, সংসদে আলোচনা চাওয়ার অবস্থান থেকে সরে এসে এখন কংগ্রেস মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একই সুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার আলোচনায় প্রস্তুত থাকলেও কংগ্রেস শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত