শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের আত্মসমর্পণের বিষয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল এবং ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু। অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। পলাতক আসামিদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তালিকায় সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানসহ পুলিশের সাবেক ও তৎকালীন আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তখন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী, এর উদ্দেশ্য ছিল হেফাজতে ইসলামকে নির্মূল করা। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে বলে মামলার তথ্যে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। মামলায় গ্রেপ্তার অন্য...
খুলনা অঞ্চলে ধারাবাহিক হত্যাকাণ্ড ও আগ্নেয়াস্ত্রের ব্যবহারসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে ৩০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে বলা হয়েছে। খুলনা মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং পুলিশ সুপার সরকার ওমর ফারুককে এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনার পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ...
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরতা মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এআই দিয়ে আদালতের রায় লেখা কোনোভাবেই উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি আইনগত কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলে...
স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর আর জামিন চান না বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রায় দুই বছর ধরে কারাবন্দী থাকার কথা উল্লেখ করে তিনি নিজের জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিকে হাজির করা হয়। এদিন তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। শুনানি শুরুর আগে ট্রাইব্যুনালের কাছে কথা বলার অনুমতি চান দীপু মনি। অনুমতি পাও...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান আগামী ও প্রিয়ম চক্রবর্তী হত্যাকাণ্ডে গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসই হত্যাকারী বলে দাবি করেছে মহানগর পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, ইয়াবা সেবনের সময় গণপতির কাছে ধরা পড়ার পর নিজেদের ‘মান-সম্মান’ রক্ষার জন্য প্রথমে তাকে এবং পরে একে একে পরিবারের বাকি তিন সদস্যকে শ্বাসরোধে হত্যা করেন তারা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মামলার তদন্তের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর ম...
২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া বিদিশা এরশাদের (বিদিশা সিদ্দিক) জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর এক দিন আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সা...