রেমিট্যান্স প্রণোদনার ৮,৫৬৫ কোটি টাকা আটকে, চাপে ব্যাংক

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রবাসী আয়ের বিপরীতে সরকারের দেওয়া নগদ প্রণোদনার ৮ হাজার ৫৬৫ কোটি টাকা বকেয়া পড়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে সময়মতো অর্থ না পাওয়ায় ব্যাংকগুলো আমানতের টাকা ব্যবহার করে প্রবাসীদের প্রণোদনা দিচ্ছে।

সরকারি নীতিতে বৈধ পথে আসা প্রবাসী আয়ের ওপর ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা দেয় ব্যাংক। পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় সেই টাকা ব্যাংকগুলোকে ফেরত দেয়। তবে বর্তমানে অর্থ পরিশোধে প্রায় সাড়ে ৯ মাসের বিলম্ব হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। টাকার অবমূল্যায়নের কারণে প্রতি ডলারের বিপরীতে প্রণোদনার ব্যয় বেড়ে প্রায় ৩ টাকায় পৌঁছেছে।

জুন শেষে ব্যাংকগুলোর পাওনা ছিল ৮ হাজার ১৮৫ কোটি টাকা। গত ২ আগস্ট সরকার ৫০০ কোটি টাকা পরিশোধ করলেও জুলাইয়ে নতুন করে ৮৭৯ কোটি টাকার দাবি যুক্ত হওয়ায় মোট বকেয়া দাঁড়ায় ৮ হাজার ৫৬৫ কোটি টাকা।

সবচেয়ে বেশি ১ হাজার ৫১৩ কোটি টাকা পাওনা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের। এরপর ব্র্যাক ব্যাংকের ৮৫০ কোটি, সিটি ব্যাংকের ৩৩৫ কোটি, ইস্টার্ন ব্যাংক ও পূবালী ব্যাংকের ২৫০ কোটি করে এবং সাউথইস্ট ব্যাংকের ১৭০ কোটি টাকা আটকে রয়েছে।

ব্যাংকাররা জানিয়েছেন, আমানতের অর্থ ব্যবহারের বার্ষিক ব্যয় ৭ থেকে ৮ শতাংশ। অথচ একই টাকা ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করলে অন্তত ৯ শতাংশ মুনাফা পাওয়া যেত। ফলে প্রণোদনার বকেয়া ব্যাংকের তারল্য, ঋণ দেওয়ার সক্ষমতা ও মুনাফা—তিন ক্ষেত্রেই চাপ সৃষ্টি করছে।

২০২৪ সালের আগস্টের আগে প্রবাসী আয়ের বিনিময় হার ছিল ডলারপ্রতি ১১৭ টাকা এবং প্রণোদনার ব্যয় ছিল ২ টাকা ৯৫ পয়সা। এখন বিনিময় হার ১২৩ টাকা হওয়ায় ব্যাংকগুলোকে প্রতি ডলারে ৩ টাকা করে দিতে হচ্ছে।

দীর্ঘদিন বকেয়া থাকলে বিদেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে সম্পর্ক বজায় রাখা কঠিন হতে পারে এবং প্রবাসীরা অনানুষ্ঠানিক হুন্ডির দিকে ঝুঁকতে পারেন বলে আশঙ্কা করছেন ব্যাংকাররা।

১

তাহসিফ সাউরি হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তরুণী গ্রেফতার

২

শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

৩

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

৪

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

৫

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

৬

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

৭

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৮

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৯

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

১০

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

১১

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

১২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১৩

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১৫

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত