‘এমন বাবা ঘরে ঘরে হওয়া উচিত’, শিশু সুরক্ষা নিয়ে তারেক রহমানের ফেসবুক পোস্ট

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সন্তানদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। শিশুদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বডিবিল্ডার এক বাবার ভূমিকার প্রশংসা করে বলেছেন, ‘মানুষের মনের কথা, এমন বডি বিল্ডার বাবা ঘরে ঘরে হোক।’

শনিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। পোস্টে টঙ্গীর মাদ্রাসায় এক শিশুকে চুমু দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান বিতর্ক, শিশুদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ এবং অতীতে সংঘটিত গণপিটুনির প্রসঙ্গ তুলে ধরেন তারেক রহমান।

পোস্টে তিনি জুবায়ের নামের এক ব্যক্তির বিরুদ্ধে অতীতে ময়মনসিংহে এক হিন্দু যুবককে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগ করেন। তবে এ অভিযোগের পক্ষে পোস্টে বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি তিনি।

থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে প্রমাণ ও ন্যায়বিচারের দাবি তোলার প্রসঙ্গে তারেক রহমান প্রশ্ন করেন, কাউকে গণপিটুনি দিয়ে হত্যার সময় ন্যায়বিচারের প্রয়োজনীয়তা কেন সামনে আসে না। তিনি বলেন, সবার ক্ষেত্রেই ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি সন্তানদের সুরক্ষা অগ্রাধিকার পাওয়া উচিত।

শিশুদের ঠোঁটে চুমু দেওয়ার প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সমালোচনা করেন তারেক রহমান। তাঁর দাবি, শফিকুর রহমান শিশুদের ঠোঁটে চুমু দেওয়ার ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দিতেন। এর পেছনে তাঁর উদ্দেশ্য কী ছিল, তা তিনি জানেন না বলেও পোস্টে উল্লেখ করেন।

শিশুদের ঠোঁটে চুমু দেওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে উল্লেখ করে তারেক রহমান মেনিনজাইটিস, হারপিস ও দাঁত ক্ষয়ের মতো সমস্যার কথা তুলে ধরেন। শিশুদের সুরক্ষার স্বার্থে এ ধরনের আচরণ পরিহারের আহ্বান জানান তিনি।

এ ছাড়া মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, এ ধরনের ঘটনা স্নেহের প্রকাশ নয়; এর পেছনে বিকৃত যৌন আচরণ থাকতে পারে। এ ধরনের অপরাধ কঠোরভাবে দমনে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে জুবায়েরকে ‘জঙ্গী’ হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি আলেম-ওলামাদের সমর্থন না দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।

১

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

২

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৩

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

৪

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৫

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৬

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

৯

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১০

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১২

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১৪

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীরা নয়, আহ্বায়ক হতে হবে অন্তত ৩৫

১৫

মিরপুরে উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাতে ফিরলেন হকাররা

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত