রাকসু ভিপির সাংবাদিকদের বিরুদ্ধে হুমকির বক্তব্য প্রত্যাহারের দাবি আরটিজেএর

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। সংগঠনটি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরটিজেএর সভাপতি শ. ম. সাজু ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাকসু ভিপি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। সংগঠনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

আরটিজেএর নেতারা বলেন, সংবাদমাধ্যমের মৌলিক দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা অনুসন্ধান করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা। কোনো প্রতিষ্ঠানে সংঘটিত নির্যাতন, সহিংসতা বা অনিয়মের সংবাদ প্রকাশের ফলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তার দায় তাদের কর্মকাণ্ডের, সাংবাদিকদের নয়।

বিবৃতিতে আরও বলা হয়, একজন ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুক্ত মতপ্রকাশ, তথ্যপ্রবাহের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

আরটিজেএর নেতারা বলেন, সাংবাদিকরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং পেশাগত দায়িত্ব ও জনস্বার্থের কথা বিবেচনা করেই সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন। অতীতের মতো ভবিষ্যতেও কোনো ধরনের ভয়ভীতি বা হুমকির কাছে নতি স্বীকার না করে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত