এইচএসসি পরীক্ষা পেছানো হয়নি কেন—সংসদে প্রশ্ন রুমিন ফারহানার, সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের মতামত এবং আবহাওয়ার পূর্বাভাস বিবেচনা করেই পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়েও ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্ট দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর বা ‘ফুল ক্রেডিট’ দেওয়া হবে।

পরীক্ষা পেছানো নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, এইচএসসি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা এক বা দুই দিন পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল এবং এ নিয়ে রাজধানীতে আন্দোলনও হয়েছে। বিশেষ করে পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের এই দাবিটি বিবেচনায় নেওয়া হয়নি কেন—সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল।

তিনি জানান, পরীক্ষা নেওয়ার আগে সরকার সারাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এ জন্য ৬৪ জেলার পুলিশ সুপার, আট বিভাগের বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে পরিস্থিতি অনুকূলে থাকার মতামত পাওয়ার পর বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লায় বিশেষ ব্যবস্থা

শিক্ষামন্ত্রী পরীক্ষার দিন কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সৃষ্ট পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারী বৃষ্টিতে কলেজ মাঠে পানি জমে যাওয়ায় মেয়র, জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

এছাড়া বৃষ্টিতে অনেক শিক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাদের জন্য বিকল্প পোশাকের ব্যবস্থাও করা হয়। এ কারণে পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে সেই বিলম্ব সমন্বয় করা হয়েছে। তিনি জানান, প্রয়োজন হলে পরীক্ষা বিলম্বিত বা স্থগিত করার ক্ষমতা আগেই স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছিল।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে পূর্ণ নম্বর

পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের কাজ প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই আগের সরকারের সময় নিযুক্ত মডারেটররা এসব প্রশ্ন প্রস্তুত করেছিলেন।

তিনি জানান, প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি শনাক্ত হওয়ার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের অবস্থান

একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মার্জিয়া বেগমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সাধারণ বা বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির আইন বর্তমানে ভেটিং পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে ইউরোপ ও আমেরিকার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়গুলোর আদলে সেখানে একটি বিশেষায়িত ‘স্কুল অব এগ্রিকালচার’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এবং অঞ্চলের অর্থনৈতিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত