এমপির বৈঠকেও সমাধান হয়নি রায়পুরে বিদ্যুৎ সমস্যার

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় টানা তিনদিন ধরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদ, বৃষ্টি ও ভ্যাপসা গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার প্রায় ৪ লাখ মানুষ। সামান্য বাতাস হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

শনিবার, রবিবার ও সোমবার (১৩-১৪-১৫ জুন) টানা লোডশেডিংয়ের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পৌর শহরে দিনে ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকলেও উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে তা ফিরে আসে রাত ১১টার দিকে। আবার রাত ১০টায় বিদ্যুৎ গেলে তা মধ্যরাতে আসে। অনেক সময় এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার পর আবার দীর্ঘ সময় বন্ধ থাকে সরবরাহ। ফলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ঘনঘন লোডশেডিংয়ের কারণে হাসপাতালের ভর্তি রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে রেণু পোনা উৎপাদনেও মারাত্মক প্রভাব পড়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১৯ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫-৬ মেগাওয়াট। এই ঘাটতির কারণেই দিন-রাত লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।

এদিকে, লোডশেডিংয়ের প্রতিবাদে সম্প্রতি রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় রায়পুর-চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

পরে স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেও কোনো কার্যকর সমাধান আসেনি।

 

পল্লী বিদ্যুতের রায়পুর জোনের ডিজিএম মোশারফ হোসেন জানান, পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার গ্রিডে সমস্যার কারণে এবং বিদ্যুৎ লাইনের আশপাশে গাছপালা না কাটার ফলে সরবরাহে বিঘ্ন ঘটছে। তিনি বলেন, “চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এতে মানুষের কষ্ট হচ্ছে, তবে আমাদের করণীয় সীমিত।”

রায়পুর উপজেলায় মোট বিদ্যুৎ গ্রাহক লক্ষাধিক। এর মধ্যে আবাসিক গ্রাহক প্রায় ৭৯ হাজার ৯২২ জন এবং বাণিজ্যিক গ্রাহক ৭ হাজার ৬৩৯ জন। প্রায় ১,৩১৮ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে ১২টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সেবা নিশ্চিত করতে ৯৫ জন কর্মকর্তা-কর্মচারী ও ৩০ জন লাইনম্যান কাজ করছেন।

এদিকে, লোডশেডিংয়ের কারণে উপজেলার ১৫টি হাসপাতাল, প্রায় ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান, ৩২টি কাঁচাবাজার এবং ২৭টি ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পৌরসভার পশ্চিম কাঞ্চনপুর এলাকার সাবেক কাউন্সিলর স্বপন পাটোয়ারী, ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও গৃহিণী তাসলিমা খানম বলেন, “দিনে কতবার বিদ্যুৎ যায়-আসে, তার হিসাব নেই। গরমে থাকা যাচ্ছে না। অসুস্থ মানুষ ও শিশুদের জন্য পরিস্থিতি খুবই কষ্টকর।”

দীর্ঘদিন ধরে রামগঞ্জ থেকে রায়পুরে গ্রিড আপডেটের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

বিষয়:

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত