রামগতিতে প্রকৌশলীর সহযোগিতায় খাল পুনঃখননের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে বিক্ষোভ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় কৃষকরা। অভিযোগ উঠেছে, এলজিইডি’র সংশ্লিষ্ট প্রকৌশলীর সহযোগিতায় নিয়ম ভঙ্গ করে নামমাত্র মূল্যে খালের মাটি নিলামে বিক্রি করা হয়েছে।

সরকারি নীতিমালা অনুযায়ী, সেচ খালের মাটি খালের দুই পাড়েই সংরক্ষণ করার কথা, যাতে স্থানীয় কৃষকদের ফসলি জমি সুরক্ষিত থাকে। কিন্তু সেই নিয়ম অমান্য করে দ্রুততার সঙ্গে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

রামগতির চর আলগি ইউনিয়নের জারিরদোনা খালের প্রায় চার কিলোমিটার পুনঃখনন প্রকল্পে প্রায় ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র অনুযায়ী, খননকৃত মাটি স্থানীয় সুফলভোগীদের জমি ভরাট এবং দাতব্য কাজে ব্যবহারের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি কৃষকদের।

বুধবার (১০ জুন) সকালে ভুক্তভোগী কৃষকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে অংশ নেওয়া মালেক হোসেন, জবর মাঝি, খালেক সৈয়ালসহ স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় ২০ লাখ টাকা মূল্যের মাটি মাত্র ২ লাখ ৫ হাজার টাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে বিক্রি করা হয়েছে, যা একটি অবৈধ ইটভাটায় নেওয়া হচ্ছে।

কৃষকদের অভিযোগ, তারা সরকারি কোষাগারে সমপরিমাণ টাকা জমা দিয়ে নিজেরা মাটি রাখতে চাইলেও সেই সুযোগ দেওয়া হয়নি। এতে আসন্ন বর্ষা মৌসুমে জোয়ার ও অতিবৃষ্টিতে তাদের ফসলি জমি খালে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারী কৃষকরা বলেন, “আমাদের ফসলি জমির ওপর দিয়ে খাল খনন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী মাটি পাড়ে রাখার কথা। কিন্তু আমাদের না জানিয়ে তা ইটভাটায় বিক্রি করা হয়েছে। এতে বর্ষায় আমাদের জমি ভেঙে যাবে।”

অন্যদিকে, নিলামে মাটি ক্রেতা আজাদ উদ্দিন ডলার দাবি করেন, তিনি কোনো অনিয়ম করেননি। প্রকাশ্য নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবেই মাটি ক্রয় করেছেন বলে জানান তিনি।

উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, “নিয়ম মেনেই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাটি ইটভাটায় যাচ্ছে কিনা, সে বিষয়ে আমার জানা নেই।”

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এলাকাবাসী জানিয়েছেন, খালের মাটি ইটভাটায় নেওয়া হলে তারা তা প্রতিরোধ করবেন।

সচেতন মহলের মতে, উন্নয়ন প্রকল্পের সুফল কৃষকদের ঘরে পৌঁছানোর পরিবর্তে যদি তা সিন্ডিকেটের হাতে চলে যায়, তবে তা গ্রামীণ অর্থনীতি ও কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয়, কৃষকদের স্বার্থ রক্ষা পায় নাকি প্রভাবশালীদের প্রভাবই প্রাধান্য পায়।

বিষয়:

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত