১৪ ঘণ্টার ভ্রমণ শেষে ম্যাকাইয়ে টাইগাররা, সামনে সিরিজ জয়ের হাতছানি

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর এবার সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ডারউইনে ৯ উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পৌঁছেছে ম্যাকাইয়ে। তবে নতুন শহরে পৌঁছাতে ক্রিকেটারদের পার করতে হয়েছে প্রায় ১৪ ঘণ্টার ক্লান্তিকর যাত্রা।

বিমান বিলম্ব না হলে ডারউইন থেকে ম্যাকাইয়ের যাত্রা প্রায় ছয় ঘণ্টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। বাংলাদেশ দল স্থানীয় সময় ভোর ৫টায় ডারউইন থেকে রওনা দিলেও দীর্ঘ অপেক্ষা ও বিলম্বের কারণে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে গন্তব্যে পৌঁছায়। দলের সব সদস্য একই ফ্লাইটে ছিলেন।

প্রথম টেস্টের পর এক দিনের বিশ্রাম পেয়েছিলেন ক্রিকেটাররা। দীর্ঘ যাত্রার ধকল কাটিয়ে এখন তাঁদের মনোযোগ দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে।

আগামী ২২ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বাংলাদেশ সময় ভোর ৬টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

ম্যাচটি ম্যাকাইয়ের ক্রিকেট ইতিহাসেও নতুন অধ্যায় তৈরি করবে। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এর আগে পুরুষদের কোনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম পুরুষ টেস্ট ভেন্যু হিসেবেও অভিষেক হবে মাঠটির।

ঐতিহাসিক এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহও উল্লেখযোগ্য। প্রথম দিনের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি অস্ট্রেলিয়ার অন্যান্য অঞ্চল ও বিদেশ থেকেও দর্শক ম্যাকাইয়ে আসছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের মতে, নর্দার্ন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজটি নিয়ে তৈরি হওয়া আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে টিকিট বিক্রিতে। ডারউইনে ২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরে আসা এবং ম্যাকাইয়ে প্রথমবার পুরুষদের টেস্ট আয়োজন—দুই ঘটনাই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

ম্যাকাইয়ে টেস্ট আয়োজন ঘিরে স্থানীয় অর্থনীতিতেও প্রত্যাশা রয়েছে। কুইন্সল্যান্ড সরকার এর আগে জানিয়েছিল, ম্যাচটি থেকে প্রায় ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের অর্থনৈতিক প্রভাব তৈরি হতে পারে।

কুইন্সল্যান্ডের পরিবেশ ও পর্যটনমন্ত্রী অ্যান্ড্রু পাওয়েল আঞ্চলিক কুইন্সল্যান্ডে বড় আন্তর্জাতিক আয়োজনকে স্থানীয় অর্থনীতি ও অঞ্চলটির পরিচিতি বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন। ম্যাকাইকে বড় ইভেন্ট আয়োজনের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতেও এই টেস্টকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

ম্যাকাইয়ের মেয়র গ্রেগ উইলিয়ামসনও বিভিন্ন অঞ্চল থেকে দর্শক আসার কারণে স্থানীয় ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন। এর আগেও বড় ক্রিকেট আয়োজনের সময় অঞ্চলটিতে উল্লেখযোগ্য পর্যটক সমাগম ও অর্থনৈতিক কার্যক্রম দেখা গেছে।

মাঠের লড়াইয়ে অবশ্য অস্ট্রেলিয়ার জন্য সমীকরণ কঠিন। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে স্বাগতিকদের। প্রথম ম্যাচের ব্যর্থতার পর দলেও পরিবর্তন এনেছে তারা।

ডারউইনে দুই ইনিংসে যথাক্রমে ২৩ ও শূন্য রান করা ওপেনার জেক ওয়েদারাল্ড বাদ পড়েছেন। তাঁর জায়গায় দলে ফিরেছেন ম্যাথু রেনশ। ২০২৩ সালের পর আবার অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।

অন্যদিকে বাংলাদেশের সামনে সুযোগ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর প্রথম সিরিজ জয়ও নিশ্চিত করার। ডারউইনের সাফল্যের পর আত্মবিশ্বাসী বাংলাদেশকে এবার নতুন ভেন্যু ও নতুন পরিবেশে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সামলাতে হবে।

২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া ম্যাচটিই নির্ধারণ করবে দুই টেস্টের সিরিজের চূড়ান্ত ফল। অস্ট্রেলিয়া জিতলে সিরিজ শেষ হবে সমতায়। আর বাংলাদেশ জয় কিংবা ড্র নিয়ে মাঠ ছাড়তে পারলে ডারউইনের ঐতিহাসিক জয়ের সঙ্গে যোগ হবে সিরিজ জয়ের সাফল্যও।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত