ইতালি জাতীয় দলের কোচ হওয়ার আলোচনা থেকে সরে দাঁড়ালেন আন্দ্রেয়া পিরলো

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সাম্প্রতিক বিতর্কের পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) কোচ হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।

রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পিরলোর সম্পৃক্ততা প্রকাশ্যে আসার পর ইতালিতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই কারণেই তাকে নিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এমনকি তার সম্ভাব্য নিয়োগ ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উঠে আসে।

বিতর্কের পর ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে পিরলো লেখেন, ‘গত কয়েক দিনে আমাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আমি তিক্ততার সঙ্গে দেখেছি। প্রতিষ্ঠান, ফেডারেশন এবং সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা রেখেই এত দিন নীরব ছিলাম। তবে এখন মনে করছি, কিছু মৌলিক বিষয় পরিষ্কার করা প্রয়োজন।’

নিজের পেশাদার চুক্তির বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড় ও কোচ হিসেবে আমি যেসব দেশে কাজ করেছি, সব সময় সেসব দেশের আইন এবং আইনসম্মত চুক্তিকে সম্মান করেছি। এই পেশাদার চুক্তির সঙ্গে রাজনৈতিক অবস্থান যুক্ত করা মানে এমন কিছু বিশ্বাস আমার ওপর চাপিয়ে দেওয়া, যা আমি কখনো প্রকাশ করিনি এবং যা আমার বিশ্বাসও নয়।’

পিরলো তার বিবৃতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত সাবেক সতীর্থ পাওলো মালদিনি ও লিওনার্দোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাকে যোগ্য মনে করা এবং আমার ওপর আস্থা রাখার জন্য পাওলো মালদিনি ও লিওনার্দোকে ধন্যবাদ জানাই। ইতালিয়ান ফুটবলের প্রতি তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও ভালোবাসা সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন।’

এদিকে ইতালি জাতীয় দলের নতুন কোচ কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত