রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা–এর ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ এলাকাকে পৌরসভা ঘোষণার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে হায়দরগঞ্জ বাজার ব্যবসায়ী ও নাগরিক কমিটির উদ্যোগে বটতলা এলাকায় সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা “ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ এলাকাকে পৌরসভা চাই”—এই শ্লোগান দেন।

মানববন্ধন শেষে হায়দরগঞ্জ নাগরিক সমাজের প্রতিনিধি মো. লিটন, মো. ওয়াশিম, মুরাদ হোসেন, ঝর্ণা বেগম, খোরশেদ আলম লিটন ও মাহবুবুল কবির সুমনের স্বাক্ষরিত একটি স্মারকলিপি লক্ষ্মীপুর জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রদান করা হয়।

জানা যায়, ৯ দশমিক ৯ বর্গকিলোমিটার আয়তন নিয়ে ১৯৯৪ সালের ২০ জানুয়ারি রায়পুর পৌরসভা গঠিত হয়। বর্তমানে ৭টি মৌজা ও ৭টি ওয়ার্ড নিয়ে প্রথম শ্রেণির এই পৌরসভায় প্রায় ৪৫ হাজার মানুষের বসবাস। রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকাকে স্থানীয়ভাবে উপশহর হিসেবে পরিচিত করা হয়।

মেঘনা উপকূলীয় এই অঞ্চলটি শিক্ষা, কৃষি—বিশেষ করে পান, সুপারি, সয়াবিন ও ধান উৎপাদন—মৎস্যসম্পদ, বিশেষ করে মেঘনার ইলিশ, জনসংখ্যা, স্বাস্থ্য সচেতনতা, ধর্মীয় সম্প্রীতি এবং আইনশৃঙ্খলার দিক থেকে সমৃদ্ধ হিসেবে পরিচিত। বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীরা এ এলাকা পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন বলেও বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, হায়দরগঞ্জ উপশহরকে পৌরসভায় উন্নীত করার বিষয়ে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. লিটন, ওয়াশিম বেপারি, মুরাদ হোসেন, ঝর্ণা বেগম, খোরশেদ আলম লিটন ও মাহবুবুল কবির সুমনসহ অনেকে। বক্তারা জানান, হায়দরগঞ্জ উপশহরকে পৌরসভা ঘোষণা করা না হলে ভবিষ্যতে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও এবং রায়পুর–হায়দরগঞ্জ মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিষয়:

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত