‘পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেব’, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) একসময় ভারত দখল করে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার আগে পিওকের স্বাধীনতার দাবি তুলতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শুভেন্দু। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআইয়ের সংঘর্ষের পর জাতীয়তাবাদের চেতনা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠানটির ডাক দেওয়া হয়েছিল বলে জানান তিনি। এতে ১০ হাজার মানুষ একসঙ্গে ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘তোমরা কি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছ? কেন? ফিলিস্তিনের কথা বলার আগে ‘ফ্রি পিওকে’ লেখো… মনে রেখো, আমরা অবশ্যই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেব।’

বক্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। ক্যাম্পাসে ‘হুমকির সংস্কৃতি’ রয়েছে দাবি করে তিনি বলেন, এটি বন্ধ করার সময় এসেছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদের চেতনা আবার ফিরিয়ে আনার কথাও বলেন তিনি।

দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কমিউনিস্টদের প্রভাব থাকার অভিযোগ করেন শুভেন্দু। তার দাবি, আগের তৃণমূল কংগ্রেস ও বাম সরকার জাতীয়তাবাদ এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে দুর্বল করেছে। এর ফলে শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ভারতীয় ও বাঙালি ঐতিহ্য এবং দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার থেকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ‘তাদের বাড়িতে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি পাওয়া যাবে না।’

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও নির্বাচনি স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সঙ্গে সমঝোতার অভিযোগ তোলেন শুভেন্দু। তার দাবি, নির্বাচনের সময় বিজেপি ও নরেন্দ্র মোদিকে ভোট না দেওয়ার প্রচারণা থেকে তৃণমূল সুবিধা পেয়েছে।

শুভেন্দু বলেন, ‘এর একটাই লাভ ছিল। নির্বাচনের সময় তারা বলত, ‘বিজেপিকে ভোট নয়, নরেন্দ্র মোদিকে ভোট নয়।’ আমার কাছে দুবার হারা মমতা এর সুবিধা নিতেন। এ কারণেই এই শক্তিকে এখানে টিকিয়ে রাখা হয়েছিল।’

‘অপারেশন সিন্দুর’-এর বিরুদ্ধেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন বলে অভিযোগ করেন শুভেন্দু। সেই প্রসঙ্গ টেনেই তিনি কাশ্মীর ও ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগানের আগে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতার দাবি তোলার আহ্বান জানান।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত