আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হবে।

প্রসিকিউশন জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে। এর আগে এ সংক্রান্ত আবেদনের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন।

প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। সেই আদেশের ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

গত ২১ জুলাই মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

এর আগে, দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত ২১ জুলাই। তবে প্রসিকিউশন অতিরিক্ত সময়ের আবেদন করলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেননি। মোজাফফর হোসেনের সঙ্গে সম্ভাব্য যোগসাজশের অভিযোগের কারণে তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের পর সামরিক আদালতে বিচার শেষে কয়েকজন সেনা কর্মকর্তাকে দণ্ড দেওয়া হয়। মোজাফফর হোসেন ছিলেন সেই মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি।

আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, আইনি পদক্ষেপ চলবে: দুদক

ইনফান্তিনোর পদত্যাগ চায় উয়েফা, না হলে অনাস্থা ভোটের হুঁশিয়ারি

মস্কোর অভিজাত রেস্তোরাঁর কাছে বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের

‘পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী

দুই মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড

ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত, সম্ভাব্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

প্রাইভেট মাদ্রাসার উন্নয়নে ১২ দফা কর্মপরিকল্পনা, সরকারের কাছে ১৮ দফা দাবি

১০

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি, কলম্বাসের সঙ্গে ড্র

১১

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

১২

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

১৩

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

১৪

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

১৫

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত