চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন মঞ্জুর

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চেক ডিজঅনারের একটি মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

সালমান এফ রহমানের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি দায়েরের পর গত ৭ মে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। একই মামলার অন্য আসামিরা ইতোমধ্যে জামিনে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সালমান এফ রহমান ছাড়াও আসামি করা হয়েছে আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মন্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানাম, মো. সাইফুর রহমান, অবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমানকে।

মামলার অভিযোগ অনুযায়ী, এক্সিম ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট শাখায় জমা দেওয়া হলে একই দিন "Insufficient Fund" (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে সেটি ফেরত দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি। এরপর চেক ডিজঅনারের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়।

বিষয়:

সালমান এফ

আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, আইনি পদক্ষেপ চলবে: দুদক

ইনফান্তিনোর পদত্যাগ চায় উয়েফা, না হলে অনাস্থা ভোটের হুঁশিয়ারি

মস্কোর অভিজাত রেস্তোরাঁর কাছে বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের

‘পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী

দুই মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড

ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত, সম্ভাব্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

প্রাইভেট মাদ্রাসার উন্নয়নে ১২ দফা কর্মপরিকল্পনা, সরকারের কাছে ১৮ দফা দাবি

১০

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি, কলম্বাসের সঙ্গে ড্র

১১

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

১২

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

১৩

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

১৪

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

১৫

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত