নতুন অর্থবছরে রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, আয় ৬৩.৪ বিলিয়ন ডলারে নেওয়ার পরিকল্পনা

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের পণ্য ও সেবা রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, এ অর্থবছরে মোট রপ্তানি আয় ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা অর্জিত হলে প্রবৃদ্ধি হবে ১৫ শতাংশ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, মোট রপ্তানি আয়ের মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আসবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী জানান, গত অর্থবছরে নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। ২০২৫-২৬ অর্থবছরে মোট ৬৩ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত রপ্তানি আয় দাঁড়ায় ৫৫ বিলিয়ন ডলারে। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে আসে ৪৮ বিলিয়ন এবং সেবা খাত থেকে ৭ বিলিয়ন ডলার।

তার ভাষ্য, কয়েক বছর ধরে দেশের রপ্তানি খাত প্রত্যাশিত গতি হারিয়েছে। তবে ব্যবসাবান্ধব নীতি, প্রশাসনিক জটিলতা কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগের কারণে আগামী অর্থবছর থেকে পরিস্থিতির পরিবর্তন হবে বলে সরকার আশাবাদী।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতিতে যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়া এবং উন্নত দেশগুলোর ভোগব্যয়ের ধীরগতির মতো নানা চ্যালেঞ্জ এখনও রয়েছে। তবুও রপ্তানিমুখী শিল্পকে উৎসাহ দিতে সরকার সাম্প্রতিক বাজেটে একাধিক পদক্ষেপ নিয়েছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করা হচ্ছে, যাতে উদ্যোক্তারা দ্রুত সেবা পান এবং এর সুফল রপ্তানি খাতে প্রতিফলিত হয়।

রপ্তানি বাজার সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও সরকার সক্রিয় রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তার মতে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফটিএ আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গেও শিগগিরই সমঝোতা সম্পন্ন হতে পারে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে এফটিএ আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার প্রস্তুতি চলছে। এ জন্য উভয় পক্ষের আলোচক দল ইতোমধ্যে গঠন করা হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য কার্যকর শুল্ক কাঠামোয় বাস্তবিক কোনো পরিবর্তন হয়নি। শুরুতে ৩৭ শতাংশ পারস্পরিক শুল্কের ঘোষণা এলেও পরে তা ১৯ শতাংশে নামানো হয়। পরবর্তীতে মার্কিন উচ্চ আদালতের রায়ের পর সেই ব্যবস্থা বাতিল হয়ে যায়।

তিনি আরও বলেন, এরপর যুক্তরাষ্ট্র নতুন আইনি কাঠামোর আওতায় শ্রম-সংক্রান্ত ইস্যু বিবেচনায় বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যও একই ব্যবস্থার আওতায় রয়েছে। ফলে বাংলাদেশের রপ্তানির ওপর নতুন করে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না বলে সরকারের মূল্যায়ন।

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত