উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল লেনদেনের ব্যবহার সম্প্রসারণ এবং নগদ সেবার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা সচেতনতামূলক কর্মসূচি ২০২৬’।
গতকাল ২১ সেপ্টেম্বর (সোমবার) নগদ লিমিটেডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ‘মেসার্স নাজমুল ট্রেডার্স’-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভালুকা ও গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগদ লিমিটেডের ভালুকা, ত্রিশাল ও গফরগাঁও উপজেলার ডিস্ট্রিবিউটর জনাব নাজমুল হুদা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার এ. এস. এম. মোহাইমেনুল ইসলাম, এরিয়া ম্যানেজার (টাঙ্গাইল) মোঃ আনিসুজ্জামান, এরিয়া ম্যানেজার (ময়মনসিংহ) মোঃ শামসু মিঞা এবং টেরিটরি অফিসার মোঃ নিরাদুজ্জামান নিরু।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল আর্থিক সেবারের সঠিক ব্যবহার, নগদ লেনদেনের বিভিন্ন সুবিধা, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা আধুনিক ব্যবসা-বাণিজ্যের গতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একই সাথে সচেতনতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে উদ্যোক্তা ও গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে যেকোনো ধরনের অনৈতিক অনলাইন জুয়া সংক্রান্ত লেনদেনে নিজেদের যুক্ত না রাখার জন্য গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে প্রচলিত মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি-বিধান ও শাস্তির বিষয়ে উদ্যোক্তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের নানা প্রশ্নের উত্তর এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল আর্থিক খাতকে আরো নিরাপদ ও গণমুখী করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।