আবু সাঈদের আদর্শ বাস্তবায়নেই শহীদদের প্রতি প্রকৃত সম্মান: নাহিদ ইসলাম

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে আন্দোলনের অগ্রদূত হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে দুই হাত প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাঈদ শাহাদত বরণ করেন। তাঁর দাবি, এই আত্মত্যাগের ঘটনাই ছাত্র-জনতার আন্দোলনকে গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের দিকে এগিয়ে নেওয়ার সূচনা করে।

তিনি আরও বলেন, আবু সাঈদকে তিনি জুলাই বিপ্লবের "রুহানি নেতৃত্ব", "শহীদদের ইমাম" এবং আন্দোলনের অন্যতম অগ্রসেনানি হিসেবে মনে করেন।

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে এনসিপি আহ্বায়ক বলেন, এই দিনে তারা প্রায় ১ হাজার ৪০০ শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তবে শুধু স্মরণ নয়, শহীদদের আদর্শ অনুসারে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সবার দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

বিচার ও সংস্কারের দাবি পুনর্ব্যক্ত

জুলাই গণঅভ্যুত্থানের পর উত্থাপিত দাবিগুলোর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তাদের প্রধান তিনটি দাবি ছিল বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন। তার দাবি, নির্বাচন অনুষ্ঠিত হলেও বিচার ও কাঙ্ক্ষিত সংস্কারের ক্ষেত্রে এখনো জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, মামলার রায় ঘোষণা হলেও সেটি এখনো কার্যকর হয়নি এবং রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। প্রধান প্রসিকিউটরের প্রতি দ্রুত আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, এ বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, তার মতে, আবু সাঈদ হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনা। আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার উদ্যোগ নেবে।

রাষ্ট্র সংস্কার নিয়ে সরকারের সমালোচনা

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সংস্কারের বিকল্প নেই। তার দাবি, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রায় ৭০ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সেই গণরায়ের প্রতি অঙ্গীকার রক্ষা করতে পারেনি। সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে প্রয়োজনীয় অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, গণভোটের রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করা হলে দুর্নীতি, চাঁদাবাজি, বৈষম্য ও সন্ত্রাস মোকাবিলা সহজ হবে এবং তাতে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে।

কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত