ক্রীড়া ভাতা নিয়েও ‘খেপ’ খেলায় জাতীয় দলের ফুটবলাররা, ক্ষুব্ধ আমিনুল হক

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি বিভিন্ন এলাকার স্থানীয় টুর্নামেন্টে ‘খেপ’ খেলায় অংশ নেওয়া ফুটবলারদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিষয়টি নিয়ে প্রথমে খেলোয়াড়দের সতর্ক করা হবে, এরপর প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জাতীয় দলের ফুটবলাররা সরকারের কাছ থেকে নিয়মিত ক্রীড়া ভাতা পান এবং জাতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্বের সুযোগও রয়েছে। এর পরও শেখ মোরসালিন, রাকিব হোসেনসহ কয়েকজন ফুটবলারের বিভিন্ন এলাকায় ‘খেপ’ খেলায় অংশ নেওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি সমালোচনা শুরু হয়েছে।

এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আমিনুল হক জানান, তিনি টাঙ্গাইল ও ঝিনাইদহে দুটি টুর্নামেন্টে গিয়েছিলেন। সেখানে বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের অংশ নিতে দেখেছেন তিনি।

আমিনুল বলেন, ‘আমি দুইটা টুর্নামেন্টে গিয়েছিলাম, একটি হচ্ছে টাঙ্গাইলে আরেকটি হচ্ছে ঝিনাইদহে। তো দুই জায়গাতেই দেখেছি যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়াররা সেখানে অংশগ্রহণ করছে।’

জাতীয় দলের খেলোয়াড়দের সরকারি ক্রীড়া ভাতা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এ অবস্থায় স্থানীয় পর্যায়ের ‘খেপ’ খেলায় অংশ নেওয়া কতটা সমীচীন। তার মতে, এর মধ্য দিয়ে দেশের প্রতি খেলোয়াড়দের অঙ্গীকার এবং নিজেদের প্রতি দায়বদ্ধতার ঘাটতিও প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, ‘আমার প্রশ্নটা হচ্ছে সেই প্লেয়ারদের কাছে এবং আমি বাফুফের কাছেও প্রশ্নটা রাখবো, যে যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা প্রদান করছি, সরকার তাদেরকে মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খেপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে এবং দেশের প্রতি যে একটু আগে বলছিলাম যে কমিটমেন্টের অভাব, যে তার নিজের প্রতি যে কমিটমেন্টের অভাব সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতোমধ্যে পেয়েছি।’

বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে আলোচনার পরিকল্পনাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্যস্ততার কারণে এখনো সভাপতির সঙ্গে কথা বলতে না পারলেও দ্রুতই বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি।

আমিনুল হক বলেন, ‘আমি ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলতে পারিনি, তবে আমি দ্রুতই তার সাথে হয়তোবা দুই একদিনের ভেতরে কথা বলবো যে যেই খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় গিয়ে খেপ খেলেছে, সেই বিষয়টি নজরে এনে তাদেরকে সতর্ক করা—আমরা প্রথম অবস্থায় সতর্ক করতে চাই, তারপর আমরা হয়তোবা ব্যবস্থা নেওয়ার চিন্তা করবো।’

জাতীয় দলের খেলোয়াড়দের স্থানীয় ‘খেপ’ খেলায় অংশ নেওয়ার বিষয়টি তাই এখন বাফুফে ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের জন্য নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত