প্যারিসের দক্ষিণে ভয়াবহ দাবানল, পুড়েছে ১ হাজার ৩০০ হেক্টরের বেশি বনভূমি

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক ফঁতেনব্লো বনে ছড়িয়ে পড়া দুটি বড় দাবানলে ১ হাজার ৩০০ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনের ঘটনায় অগ্নিসংযোগের সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার প্যারিস থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ফঁতেনব্লো বনে প্রথম আগুনের সূত্রপাত হয়। একসময় ফরাসি রাজপরিবারের শিকারক্ষেত্র হিসেবে পরিচিত এই বন বর্তমানে ইউনেস্কোর জীবমণ্ডল সংরক্ষণ এলাকার অন্তর্ভুক্ত এবং এর আশপাশে রয়েছে বেশ কয়েকটি শান্ত গ্রাম।

নতুন তাপপ্রবাহের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানলের কারণে উত্তরাঞ্চলে বিরল এক সংকট তৈরি হয়েছে। দীর্ঘ ছুটির মৌসুমে আগুনের প্রভাব পড়ে রেল ও সড়ক যোগাযোগেও।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানান, আগুন নিয়ন্ত্রণে সোমবার দিনভর আকাশপথ ও স্থলপথে অভিযান চালানো হয়। বিকেল পর্যন্ত প্রথম দাবানলে প্রায় ১ হাজার ২০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়। পরে একই দিনে আরেকটি দাবানলের সূত্রপাত হলে আরও প্রায় ১০০ হেক্টর বনভূমি পুড়ে যায়।

তিনি জানান, ফঁতেনব্লো ও আশপাশের এলাকা থেকে নিরাপত্তার স্বার্থে প্রায় এক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

আটক দুই সন্দেহভাজনের একজন ১৮ বছর বয়সী, যার বিরুদ্ধে আগে কোনো অপরাধের অভিযোগ ছিল না। মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তাকে আটক করার সময় তার হাতে কালির দাগ ছিল এবং তার কাছ থেকে একটি লাইটার উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ৩৭ বছর বয়সী ক্লেমঁ বোয়ের বলেন, রোববার রাতেই বনের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়ার পর তার পরিবার সতর্ক অবস্থানে চলে যায়। তিনি জানান, সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে তারা যানবাহন প্রস্তুত রেখেছেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছেন।

দাবানলের ব্যাপকতা বিবেচনায় বৃহত্তর প্যারিস অঞ্চলে প্রথমবারের মতো চারটি কানাডেয়ার অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করা হয়। পাশাপাশি দুটি ড্যাশ বিমান এবং তিনটি পানি নিক্ষেপকারী হেলিকপ্টারও আগুন নেভানোর কাজে অংশ নেয়।

উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা জ্যাঁ-মার্ক সিকার জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত আকাশ থেকে মোট ১৮৭ বার পানি নিক্ষেপ করা হয়েছে। রাতেও প্রায় ৬০০ দমকলকর্মী পালাক্রমে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যান।

তার ভাষ্য, কিছু সময় আগুনের তীব্রতা কমলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আগুন তখনও বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল।

এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, এই ব্যতিক্রমধর্মী বড় দাবানল মোকাবিলায় সরকারের সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানান, আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রায় এক হাজার মিটারজুড়ে অন্তত ১০টি স্থানে আগুনের সূত্রপাত হওয়ায় অগ্নিসংযোগের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত তিন মাসেরও কম সময়ে এটি ফ্রান্সে তৃতীয় তাপপ্রবাহ। গত সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দাবানলের ঘটনা ঘটেছে। বিজ্ঞানীদের মতে, সাম্প্রতিক দশকগুলোতে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত