সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বর্ডার বাজার এলাকায় সড়কের তোরণের নিচেই দীর্ঘ ৮ বছর ধরে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কের বর্ডার বাজার এলাকায় দুই জেলার সীমানায় একটি তোরণ রয়েছে। ফরিদগঞ্জ থেকে রায়পুরে প্রবেশের সময় তোরণে লেখা থাকে ‘স্বাগত রায়পুর উপজেলা’, আর রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার সময় দেখা যায় ‘ধন্যবাদ রায়পুর উপজেলা’। অথচ এই স্বাগত জানানোর স্থানই এখন বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৮ বছর ধরে রায়পুর পৌরসভা ও আশপাশের হাটবাজারের বর্জ্য এখানে ফেলা হচ্ছে। এতে সড়কের পাশের জলাশয় ভরাট হয়ে গেছে এবং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রায়পুর পৌরসভা সূত্র জানায়, প্রতিদিন পৌর এলাকা ও বিভিন্ন হাটবাজার থেকে প্রায় ৮০ থেকে ১০০ টন বর্জ্য সংগ্রহ করা হয়। তবে নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বাধ্য হয়ে এসব বর্জ্য বর্ডার বাজার এলাকার উত্তর-পূর্ব পাশে সড়কের ধারে ফেলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হামিদ আলী বলেন, “এটি দুই উপজেলার সীমান্ত এলাকা। একদিকে স্বাগত, অন্যদিকে বিদায়—কিন্তু এখন বর্জ্যের কারণে পুরো এলাকা নোংরা হয়ে গেছে।”

মনির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে পাশের জলাশয় ভরাট হয়ে গেছে এবং প্লাস্টিক বর্জ্য খালের মাধ্যমে ছড়িয়ে পরিবেশ দূষণ আরও বাড়াচ্ছে।

শামছুন্নাহার নামে এক গৃহবধূ বলেন, “বাচ্চাদের নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। দুর্গন্ধে নাক চেপে ধরতে হয়।”

স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধে এ সড়ক দিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে এবং অনেকেই শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

রায়পুর পৌরসভার কঞ্জারভেন্সি পরিদর্শক রোমান পাঠান জানান, পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় এবং জমির অভাবে নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে বর্ডার বাজার এলাকায় বর্জ্য ফেলা হচ্ছে।

তিনি আরও জানান, প্রায় ৮ বছর ধরে এখানে বর্জ্য ফেলা হচ্ছে এবং এটি পূর্বের প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থান।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং দ্রুত একটি স্থায়ী ডাম্পিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয়রা দ্রুত কার্যকর ও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন, যাতে সীমান্ত এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হয়।

বিষয়:

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত