সংসদ নির্বাচনের মতোই চ্যালেঞ্জিং হবে ইউপি নির্বাচন: পানিসম্পদ মন্ত্রী

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতোই কঠিন ও প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এবার দলীয় প্রতীক না থাকায় এই নির্বাচন আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আগামী নির্বাচনে যাতে প্রকৃত জনসেবীরাই নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে এখন থেকেই সজাগ থাকতে হবে। যারা জনপ্রতিনিধি হতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই একজন প্রার্থীর প্রধান যোগ্যতা।” বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘ সময় দেশে কার্যকর ও নির্বাচিত জনপ্রতিনিধির অভাব ছিল। এর ফলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, “গত ১৭ বছর গ্রামীণ জনপদে উন্নয়নের গতি থমকে গিয়েছিল। অনেক চেয়ারম্যান-মেম্বার জনবিচ্ছিন্ন ছিলেন, কেউ কেউ পলাতক থাকায় স্থবির হয়ে পড়েছিল স্থানীয় কার্যক্রম।” দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একই ইউনিয়নে একাধিক প্রার্থী হলে ভোট বিভক্তির ঝুঁকি থাকে। এতে দলের ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। তিনি আরও বলেন, “একই এলাকা থেকে দুই-তিনজন প্রার্থী হলে কাউকেই জয়ী করা সম্ভব হবে না। তাই এখন থেকেই বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।” ইউনিয়ন পরিষদকে স্থানীয় সরকারের শক্তিশালী ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, “ইউপি চেয়ারম্যান ও সদস্য পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। একজন সৎ ও যোগ্য প্রতিনিধি সমাজকে বদলে দিতে পারেন, আর ভুল মানুষ নির্বাচিত হলে পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হয়।” মাদ্রাসার সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। এ ছাড়া স্থানীয় প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, আইনি পদক্ষেপ চলবে: দুদক

ইনফান্তিনোর পদত্যাগ চায় উয়েফা, না হলে অনাস্থা ভোটের হুঁশিয়ারি

মস্কোর অভিজাত রেস্তোরাঁর কাছে বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের

‘পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী

দুই মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড

ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত, সম্ভাব্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

প্রাইভেট মাদ্রাসার উন্নয়নে ১২ দফা কর্মপরিকল্পনা, সরকারের কাছে ১৮ দফা দাবি

১০

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি, কলম্বাসের সঙ্গে ড্র

১১

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

১২

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

১৩

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

১৪

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

১৫

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত