হেফাজত আমিরের সঙ্গে রাশেদ খাঁনের সাক্ষাৎ, ‘জান্নাতের টিকিট বিক্রি’ ঠেকাতে বাবুনগরীর ভূমিকার প্রশংসা

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে রাশেদ খাঁন সাংবাদিকদের এ বিষয়ে জানান।

সাক্ষাৎকালে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনায় সফল হয়, সে জন্য দোয়া করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে সদ্য গঠিত সরকারের বিরুদ্ধে লংমার্চ আয়োজনের কারণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন হেফাজত আমির। পাশাপাশি রাশেদ খাঁনকে তাঁর সালাম প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে বলেন তিনি।

বাবুনগরী বিএনপিকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরোনো বক্তব্যের কথা স্মরণ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কয়েকটি ইসলামী দল তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি নিয়ে গেলে খালেদা জিয়া বলেছিলেন, ‘যেখানে কোনো ভিন্নমত নেই, সেখানে তো কোনো দাবি থাকে না; আপনাদের সঙ্গে আমরা একমত।’

সাক্ষাতে ইসলামের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগের প্রসঙ্গও আসে। নির্বাচনের আগে কথিত ‘জান্নাতের টিকিট বিক্রিওয়ালাদের’ বিরুদ্ধে কোরআন-হাদিসের আলোকে বক্তব্য দিয়ে মানুষকে সতর্ক করার জন্য মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ধন্যবাদ জানান রাশেদ খাঁন। এ ভূমিকার জন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানোর কথাও তিনি বলেন।

সাক্ষাৎ শেষে রাশেদ খাঁন বলেন, মুহিব্বুল্লাহ বাবুনগরী বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবুর রহমান শামীম এবং ফটিকছড়ি ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত