গণমাধ্যমের ভূমিকা আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ হতে সহায়তা করেছে: জামায়াত আমির

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ হয়ে ওঠার পেছনে কিছু গণমাধ্যমও ভূমিকা রেখেছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্র ও জনগণের মধ্যে মালিক-প্রজার মতো সম্পর্ক তৈরি হয়েছিল।

শনিবার (৮ আগস্ট) বিরোধীদলীয় নেতার বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক আলোকপ্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণমাধ্যমকে বলা হয় জাতির দর্পণ। তবে অনেক গণমাধ্যমও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছিলো।’ তাঁর দাবি, আওয়ামী লীগ আমলে সব শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদী নিপীড়নের শিকার হয়েছেন।

জামায়াতের নেতাকর্মীদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘জামায়াত ইসলামীর অনেক নেতাও বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেটা সাবেক বিচারপতি এসকে সিনহার স্বীকারোক্তিতে উঠে এসেছে।’

বর্তমান সরকারের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘পুরোনো বন্দোবস্তের বাহিরে আমরা নতুন সরকারের মাঝে কিছুই দেখতে পাচ্ছি না। দুর্নীতি, চাঁদাবাজি আগের থেকেও এখন বেশি পরিলক্ষিত হচ্ছে। সরকার সংস্কারের থেকে বেশি নিজের দলের মানুষকে কার্ড দেয়ায় ব্যস্ত।’

সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি পূরণ না হওয়ার কথাও তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদের ভিতরে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি মানা হয়নি। তাই জনগণকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন চালিয়ে যাবো।’

সংসদে দাবি আদায় না হওয়ায় বিরোধী দলকে রাজপথে নামতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ‘জুলাই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই জুলাই গণঅভ্যুত্থান এখনও শেষ হয়নি।’

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অনেকেই নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি।’

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত আলোকপ্রদর্শনী প্রসঙ্গে তিনি জানান, জিয়াউর রহমানকে স্বৈরশাসক হিসেবে বিবেচনা করে প্রদর্শনীতে উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, জিয়াউর রহমান স্বৈরশাসক নন, তাই জামায়াতের তিন দিনের প্রদর্শনীর ছবিতে তাকে উপস্থাপন করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি জানান, আগামী দুই-এক দিনের মধ্যে ১১ দলের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত