‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ঝড়, উদ্বোধনী আয় ৯২৭ মিলিয়ন ডলার

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হলিউডের বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৯২৭ মিলিয়ন ডলার আয় করে চলচ্চিত্রটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক—দুই বাজার মিলিয়ে এটিই ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং উইকেন্ড।

টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম তিন দিনে আয় করেছে ৩৫৫ মিলিয়ন ডলার। দেশটির বক্স অফিস ইতিহাসে উদ্বোধনী আয়ে ছবিটির সামনে রয়েছে কেবল ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যেটি প্রথম সপ্তাহান্তে ৩৫৭ মিলিয়ন ডলার আয় করেছিল।

আন্তর্জাতিক বাজারে অবশ্য নতুন স্পাইডার-ম্যান আরও বড় সাফল্য দেখিয়েছে। উত্তর আমেরিকার বাইরে ছবিটির আয় ৫৭২ মিলিয়ন ডলার। এর মধ্যে চীন একাই দিয়েছে ১২১ মিলিয়ন ডলার। অস্ট্রেলিয়ায় ৩০ দশমিক ৪ মিলিয়ন ডলার আয় করে ‘ব্র্যান্ড নিউ ডে’ সেখানে ২০২৬ সালের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের চলচ্চিত্র হয়েছে।

এই ফলাফলের পর সর্বকালের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের চলচ্চিত্রগুলোর তালিকায় মার্ভেল স্টুডিওসের আধিপত্য আরও দৃশ্যমান হয়েছে। শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ১ দশমিক ২২ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ৯২৭ মিলিয়ন ডলার নিয়ে। এরপর আছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’—৬৪০ মিলিয়ন ডলার এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’—৬০০ মিলিয়ন ডলার।

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি দর্শক-সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। রটেন টমেটোজে সমালোচকদের রেটিং ৯০ শতাংশ এবং দর্শকদের রেটিং ৯৮ শতাংশ।

নতুন স্পাইডার-ম্যানের সাফল্যের আগে ‘টয় স্টোরি ৫’ ও ‘দ্য ওডিসি’ও দর্শকদের উল্লেখযোগ্য সাড়া পেয়েছিল। বিশ্লেষকদের মতে, ‘দ্য ওডিসি’র সাফল্যের পরপরই ‘ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পাওয়ায় ছবিটি বাড়তি গতি পেয়েছে। টম হল্যান্ডের পাশাপাশি জেনডায়া ও জন বার্নথালের উপস্থিতিও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

হলিউড বিশ্লেষকদের দৃষ্টিতে, ছবিটির সাফল্য মার্ভেলের জন্য কেবল আরেকটি বাণিজ্যিক অর্জন নয়। প্রেক্ষাগৃহে দর্শকদের আবারও বড় পরিসরে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ‘ব্র্যান্ড নিউ ডে’র রেকর্ড আয়কে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত