রাজধানীর ট্রাফিক নজরদারিতে আসছে কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

| প্রিন্ট সংস্করণ
 ছবি: এ আই জেনারেটেড
ছবি: এ আই জেনারেটেড

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে নতুন প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অল্প ব্যয়ে আরও বিস্তৃত এলাকায় নজরদারি নিশ্চিত করা যায়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, নতুন এই ক্যামেরা ব্যবহারের মাধ্যমে রাজধানীর আরও বেশি এলাকায় ট্রাফিক পর্যবেক্ষণ সম্ভব হবে। এতে ট্রাফিক আইন বাস্তবায়ন সহজ হবে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে পুলিশ।

তিনি জানান, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও সেগুলোর স্থাপন ও পরিচালনা ব্যয় তুলনামূলক বেশি। তাই দ্রুত নজরদারির পরিধি বাড়াতে অপেক্ষাকৃত কম ব্যয়বহুল ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনিছুর রহমান বলেন, এসব ক্যামেরার সংখ্যা বাড়ানো গেলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কার্যকর নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ট্রাফিক নিয়ম ভঙ্গের প্রবণতা কমবে এবং সড়ক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ফিরে আসবে।

গত দুই মাস ধরে রাজধানীতে এআই ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, এ উদ্যোগে নগরবাসীর ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেক চালক ও পথচারী এখন স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক সিগন্যাল ও সড়ক আইন মেনে চলছেন, যা এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কার্যকারিতার প্রমাণ।

তবে রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তির পাশাপাশি আরও কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, ঢাকায় একই সড়কে যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলাচল করায় যানজট বাড়ে। এছাড়া অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি আরও বলেন, রাজধানীতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক অনুপযোগী (আনফিট) যানবাহন চলাচল করছে। পাশাপাশি একটি আধুনিক মহানগরের উপযোগী গণপরিবহন ব্যবস্থা গড়ে না ওঠায় বিপুলসংখ্যক মানুষের যাতায়াত সুশৃঙ্খলভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

পথচারীদের সচেতনতার বিষয়টিও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন আনিছুর রহমান। তিনি বলেন, অনেক স্থানে ট্রাফিক সিগন্যাল চালু থাকলেও নির্ধারিত সময় অপেক্ষা না করে অনেকেই যত্রতত্র রাস্তা পার হন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

তার মতে, উন্নত বিশ্বের মতো কার্যকর ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ বা পুলিশের দায়িত্বই যথেষ্ট নয়; চালক, পথচারীসহ সব সড়ক ব্যবহারকারীর আচরণগত পরিবর্তনও জরুরি।

আনিছুর রহমান জানান, রাজধানীর কোথায় কখন যানজট বেশি হয়, সে বিষয়ে ট্রাফিক বিভাগের স্পষ্ট তথ্য রয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন এলাকায় প্রয়োজনভেদে ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়। এছাড়া প্রায় ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। ভবিষ্যতে এই ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারির পরিধি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত