আপনার কাজ সামলাবে মাইক্রোসফটের এআই সহকারী

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও সহজ করতে নতুন সহকারী উন্মোচন করেছে মাইক্রোসফট। ‘স্কাউট’ নামের এই এআই সহকারী ব্যবহারকারীর কাজের ধরন শিখে সময়ের সঙ্গে আরও দক্ষ হয়ে উঠবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাইক্রোসফটের ভাষ্য, স্কাউট হবে সব সময় সক্রিয় একটি এআই সহকারী। এটি ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস ও কাজের ধরন মনে রাখতে পারবে। ফলে নিয়মিত ব্যবহারে এটি আরও ব্যক্তিগত ও কার্যকর সহকারী হিসেবে কাজ করবে।

ব্যবহারকারীরা নিজেদের স্কাউটের জন্য আলাদা নামও রাখতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট কাজ সম্পর্কে নির্দেশনা ও মতামত দিলে সেটি ভবিষ্যতে সেই অনুযায়ী কাজ শিখে নেবে।

 

স্কাউট মূলত ওপেনক্ল ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি। চলতি বছরের শুরুতে ওপেনক্ল এআই অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

মাইক্রোসফট জানিয়েছে, স্কাউট ক্লাউডভিত্তিক হলেও এটি ডেস্কটপ ও ওয়েব ব্রাউজার উভয় জায়গায় কাজ করবে। ফলে ই-মেইল, ক্যালেন্ডার এবং অন্যান্য ডিজিটাল সেবার সঙ্গে সহজে সংযুক্ত হওয়া যাবে।

প্রাথমিকভাবে স্কাউটে ক্যালেন্ডার ব্যবস্থাপনা, মিটিংয়ের এজেন্ডা তৈরি এবং বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য প্রস্তুত কিছু সুবিধা থাকবে। তবে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন দক্ষতাও যুক্ত করতে পারবেন।

 

নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্কাউটে থাকবে বিশেষ ‘পলিসি কনফরম্যান্স সিস্টেম’। এটি নিয়মিত পরীক্ষা করবে এআইটি নির্ধারিত নীতিমালা মেনে কাজ করছে কি না। প্রতিটি কার্যক্রমের জন্য আলাদা অডিট ট্রেইলও সংরক্ষণ করা হবে।

স্কাউট আপাতত মাইক্রোসফটের ‘ফ্রন্টিয়ার’ কর্মসূচির মাধ্যমে সীমিত পরিসরে ব্যবহার করা যাবে। এ সেবা ব্যবহারের জন্য গিটহাব কোপাইলট সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

মাইক্রোসফটের বার্ষিক বিল্ড ডেভেলপার সম্মেলনে স্কাউটের পাশাপাশি আরও কয়েকটি নতুন এআই পণ্য ও প্রযুক্তি উন্মোচন করা হয়েছে।

বিষয়:

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত