রায়পুরে দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধন

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে দুই মাসব্যাপী বিনামূল্যের ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় রায়পুর সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহবুব আলম ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

উপজেলা আইসিটি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ্রজিত রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার, সহযোগী অধ্যাপক সৈয়দ মো. আরশাদ আলী, থানার ওসি শাহীন মিয়া এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুস সাত্তার।

প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন বেকার তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। দুই মাসব্যাপী এ কোর্সে তাদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন এবং দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল দক্ষতা অর্জন তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে পারলে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিং কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। এর মাধ্যমে বেকারত্ব হ্রাসের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশল, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা, কনটেন্ট প্রচার এবং ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে।

এছাড়া বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিগগিরই আরও একটি বিনামূল্যের প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণ, দক্ষতা অর্জন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

বিষয়:

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত