দিল্লিতে ইন্টারনেট ও মেট্রো পরিষেবা সচল রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে আরোপ করা বিধিনিষেধ শিথিল করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একান্ত প্রয়োজন ছাড়া ব্যারিকেড সরিয়ে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং রেল ও মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ রাখা ও ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানিতে এসব নির্দেশ দেওয়া হয়। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি আবেদনটি করেন।

শুনানিতে আদালত বলেন, জনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। তবে এর কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

এর আগে গত ৯ অক্টোবর অন্য একটি মামলার শুনানিতে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচল বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই নতুন করে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়।

প্রতিবাদের অধিকার আছে, তবে মানতে হবে আইন

শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেন, নাগরিকদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে।

আদালত পর্যবেক্ষণে বলেন, ‘আপনাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রতিবাদের পদ্ধতি অবশ্যই আইনের মধ্যে থাকতে হবে।’

আবেদনকারীকে উদ্দেশ করে বিচারপতি বাগচি আরও বলেন, প্রতিবাদ করার অধিকারকে পুলিশ আইনের ঊর্ধ্বে বলে দাবি করা যায় না।

আটক ব্যক্তিদের বিষয়ে প্রতিবেদন চেয়েছেন আদালত

বিক্ষোভের সময় আটক ব্যক্তিদের পরিস্থিতি ও আটকের প্রক্রিয়া পর্যালোচনার জন্য দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং দিল্লি মেট্রো রেল করপোরেশনকে (ডিএমআরসি) নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আগামী মঙ্গলবারের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত