গাজায় মানবিক করিডর না খুলে ‘শান্তির প্রদর্শনী’, ট্রাম্পকে ম্যাক্রোঁর কটাক্ষ

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবি উঠলেও সেখানে মানবিক সহায়তা প্রবেশের কোনো করিডর পুনরায় চালু হয়নি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপনেরও সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ এসব কথা বলেন। আগামী বছরের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগে জাতিসংঘে এটিই তাঁর শেষ ভাষণ।

ম্যাক্রোঁ বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের কোনো পথ এখনো পুনরায় চালু হয়নি। এমন পরিস্থিতিতে তথাকথিত শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিশ্ব কি শুধু দাঁড়িয়ে থেকে এই ‘লজ্জাজনক প্রদর্শনী’ দেখবে।

এর আগে একই মঞ্চে দেওয়া ভাষণে ট্রাম্প তাঁর গাজা শান্তি পরিকল্পনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেন। পরে ম্যাক্রোঁর বক্তব্যের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি দাবি করেন, ট্রাম্প ইসরায়েল ও হামাসের যুদ্ধের অবসান ঘটিয়েছেন, জীবিত সব জিম্মিকে মুক্ত করেছেন এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন। গাজায় ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বও ট্রাম্প দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর গাজা পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ম্যাক্রোঁ। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনা করেন তিনি।

ম্যাক্রোঁর ভাষ্য, পশ্চিম তীরে প্রতিদিনের লঙ্ঘনের ঘটনা ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব ও অধিকারকে সম্মান করার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্রমেই অসম্ভব করে তুলছে। তিনি আরও বলেন, পশ্চিম তীরে হামাস কখনো সক্রিয় ছিল না।

ইসরায়েলের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক গত এক বছরে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব—এমন ধারণা ভুল। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড বর্তমান ও ভবিষ্যৎ—দুই সময়েই ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করছে।

ভাষণে বৃহত্তর আন্তর্জাতিক ব্যবস্থা নিয়েও সতর্ক করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, বিশ্ব যেন আবার ‘জঙ্গলের আইনের’ দিকে ফিরে না যায়। শক্তি ও বলপ্রয়োগনির্ভর একটি বিশ্বব্যবস্থা এবং একটি ‘সভ্য আন্তর্জাতিক সমাজের’ মধ্যে বেছে নেওয়ার পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশগুলো।

জাতিসংঘের বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে ম্যাক্রোঁ বলেন, নতুন করে দায়মুক্তির কোনো ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা মেনে নেওয়া যায় না। ভাষণের শেষ দিকে তিনি বলেন, ‘জাতিসংঘ দীর্ঘজীবী হোক।’

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত