‘তাদের জিততে দেবেন না’, খামেনি, এরদোয়ান, মামদানিকে লক্ষ্য করে নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ড

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

আগামী অক্টোবরে কঠিন পুনর্নির্বাচনী লড়াইয়ের মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচারণায় জায়গা পেয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তেল আবিবের কেন্দ্রস্থলে টানানো একটি বিলবোর্ডে তাকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ ইরান, হিজবুল্লাহ ও তুরস্কের নেতাদের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।

নেতানিয়াহুর ডানপন্থি ও জাতীয়তাবাদী দল লিকুদ পার্টির অর্থায়নে বিলবোর্ডটি স্থাপন করা হয়েছে। নেতানিয়াহু নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ছবি প্রকাশ করেছেন।

বিলবোর্ডে মোজতবা খামেনি, জোহরান মামদানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং হিজবুল্লাহ নেতা নাঈম কাসেমের মুখচ্ছবি রয়েছে। তাদের ছবির ওপরে লেখা হয়েছে, 'তারা চায় নেতানিয়াহু হেরে যাক।' হিব্রু ভাষায় আরেকটি বার্তায় বলা হয়েছে, 'তাদের জিততে দেবেন না।'

নির্বাচনের আগে জনমত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি মধ্যপন্থি ইয়াশার পার্টির চেয়ে পিছিয়ে রয়েছে। আঞ্চলিক সংঘাত মোকাবিলায় সরকারের ভূমিকা, ৭ অক্টোবর হামাসের হামলার পথ তৈরি করা নিরাপত্তাব্যর্থতা এবং নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলা নিয়ে ভোটারদের মধ্যে হতাশা রয়েছে।

এমন পরিস্থিতিতে প্রচারণার বিলবোর্ডে মামদানির উপস্থিতি নেতানিয়াহুর সঙ্গে তার ক্রমবর্ধমান বিরোধকেও সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের শহরটির প্রথম মুসলিম মেয়র মামদানি গাজায় ইসরায়েলের যুদ্ধের কঠোর সমালোচক। তিনি নেতানিয়াহুকে 'যুদ্ধাপরাধী' হিসেবেও বর্ণনা করেছেন।

জুলাইয়ে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে গেলে তাকে গ্রেপ্তারের আইনি পথ খুঁজে দেখছেন তিনি। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

পরে অবশ্য মামদানি স্বীকার করেন, এমন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নিউইয়র্ক শহরের নেই। এরপর তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার মিত্র নেতানিয়াহুকে আশ্বস্ত করেন, জাতিসংঘের সমাবেশে যোগ দিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে না।

মামদানির অবস্থানের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তাকে ইহুদিবিদ্বেষী এবং হামাসের সমর্থক বলে অভিযোগ করেন। নেতানিয়াহুও বলেছেন, মামদানির কর্মকাণ্ড 'ঘৃণা উসকে দিচ্ছে'।

তবে মামদানি হামাসের প্রতি সমর্থন প্রকাশ করেননি। তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করার পাশাপাশি দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তারও তীব্র বিরোধিতা করেছেন।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে দেশটির প্রতি সমর্থন কমেছে। এর প্রভাবে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে ইসরায়েলকে সমর্থন করার যে ঐকমত্য ছিল, তাতেও ভাঙন দেখা দিয়েছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত