টিকটকে পরিচয়, বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ ও একাধিকবার ধর্ষণের অভিযোগে রাজু গাজী (২১) নামের এক যুবককে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন।

ওসি জানান, আদালতের নির্দেশে আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত রাজু গাজী সখিপুর থানার চারভাগা শনি কান্দি গ্রামের সুলতান গাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে নড়িয়ার পূর্ব দিনারা গ্রামের ওই কিশোরীর সঙ্গে রাজুর পরিচয় হয়। পরবর্তীতে ইমু অ্যাপে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই পরিচয়ের সূত্র ধরে গত ২১ সেপ্টেম্বর (সোমবার) নড়িয়ার ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায় দেখা করতে যায় ওই কিশোরী।

অভিযোগ রয়েছে, সাক্ষাতের একপর্যায়ে রাজু জোরপূর্বক কিশোরীকে মোটরসাইকেলে তুলে সখিপুরে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে একদিন আটকে রেখে তাকে প্রথমবার ধর্ষণ করা হয়। পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে একটি আবাসিক হোটেলে আটকে রাখা হয় এবং সেখানেও একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী বিয়ের কাবিননামা করার জন্য চাপ দিলে তাকে পুনরায় এলাকায় ফিরিয়ে আনা হয় এবং বাড়ির কাছের একটি সড়কে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত রাজু।

এই ঘটনার পর স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়ে কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীর পরিবার। বাধ্য হয়ে তারা অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে রাজু বিয়ের দাবি নাকচ করে দেয়। উল্টো মামলা করলে বা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কিশোরীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আইনি সহায়তার জন্য সখিপুর থানায় গেলে পুলিশের পরামর্শে গত ২২ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক মামলা করেন কিশোরীর মা।

অন্যদিকে, অভিযুক্ত রাজু গাজীর বাড়িতে গিয়ে সংবাদকর্মীরা বক্তব্য জানতে চাইলে তার পরিবারের সদস্যরা চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তারা কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো সাংবাদিকদেরও হুমকি দিয়ে বলেন, ‘আপনারা যা পারেন করেন।’

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত