নোয়াখালীর সেনবাগে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার সালিশে অংশ নেওয়ার পর ফেরার পথে হামলার শিকার হয়েছেন অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ হারুন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কানকিরহাট বাজার এলাকায় তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হারুনুর রশিদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, উত্তর মানিকপুর ও বীরকোর্ট এলাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধ ও সংঘাতের সৃষ্টি হয়। ওই ঘটনায় বীরকোট গ্রামের একজন আহত হন। বিরোধ মেটাতে মঙ্গলবার রাতে কানকিরহাট বাজারে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। হারুনুর রশিদ সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠক শেষে ফেরার সময় একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হামলার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানিয়েছেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি বিরোধের জেরে বিএনপি নেতা হারুনুর রশিদের ওপর হামলার খবর পুলিশ পেয়েছে। গুরুতর আহত হওয়ায় তাঁকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। চারজনেরই শ্বাসরোধে মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে উঠে এসেছে। একই সঙ্গে গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীকে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার কোনো আলামত পাওয়া যায়নি। রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বাবলু কিশোর বিশ্বাস বুধবার (২৬ আগস্ট) সাংবাদিকদের এসব তথ্য জানান। ময়নাতদন্ত এবং পরীক্ষাগারে পাঠানো নমুনার ফলাফল বি...
অসহায় এক বৃদ্ধ নারীকে আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার দাবি, সাভার-আশুলিয়া এলাকার নির্জন স্থানে মিল্টন সমাদ্দার পরিচালিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ প্রতিষ্ঠানে তাকে ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে মারধর করা হয় এবং পরে ভয় দেখিয়ে একটি স্বীকারোক্তি নেওয়া হয়। নাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম উজান টিভিতে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করেন। বুধবার (২৬ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া...
রংপুর নগরের কামালকাছনায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক ভাষ্য মানতে পারছেন না নিহতদের স্বজনেরা। ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রেপ্তার দুই তরুণ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানালেও পরিবারের সদস্যরা ঘটনার আরও কিছু দিক সামনে এনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এর আগে...
রংপুর নগরীর একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ছাদে ইয়াবা সেবনের সময় দেখে ফেলায় একে একে পরিবারের চার সদস্যকে হত্যা করেন গ্রেপ্তার দুই ব্যক্তি। রোববার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের তদন্তে পাওয়া তথ্য তুলে ধরেন। গ্রেপ্তার দুজন হলেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ। তারা সম্পর্কে মামাতো ভাই। পুলিশ কমিশনারের ভাষ্...
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে শনিবার তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। তাঁদের বিরুদ্ধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মুঠোফোনে ভিডিও ধারণ এবং ১৫ আগস্ট উপলক্ষে শিঙাড়া বিলির অভিযোগ তোলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের প্রবেশমুখে এসব ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। সরেজমিনে দেখা যায়, এর আগে সকাল পৌনে ১২টার দিকে এক রিকশাচালক মুঠোফোন...