ভয় দেখিয়ে বারবার স্কুলছাত্রীকে ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বার অভিযোগে বিএনপি নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দীর্ঘ সময় ধরে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে ভয় দেখানো এবং পরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই ছাত্রীর বাবার করা মামলায় পাঁচজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কেন্দুয়া থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। প্রধান আসামি ৫৫ বছর বয়সী রফিকুল ইসলাম কেন্দুয়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক ছিলেন। অভিযোগ সামনে আসার পর তাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ এখনো রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি। তবে মামলার দুই নম্বর আসামি আবু মিয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনার সূত্রপাত ২০২২ সালে, যখন মেয়েটি ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। ওই বছরের ২০ নভেম্বর স্কুল থেকে ফেরার পথে রফিকুল তাকে একটি বাসায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ।

পরবর্তী সময়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। একপর্যায়ে রফিকুলের সহযোগিতায় অন্যরাও তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের মার্চের প্রথম সপ্তাহে মেয়েটিকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে পানির ট্যাংকে ফেলে দেওয়া এবং পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, সর্বশেষ গত ২৮ জুলাই রফিকুল একটি বাসায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

এর কয়েক দিন পর, ১ আগস্ট মেয়েটি চট্টগ্রামে তার বড় ভাইয়ের বাসায় বেড়াতে যায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, সেখানে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পরিবারের সদস্যদের নজরে আসে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে মেয়েটি তার ভাবির কাছে ঘটনাগুলো জানায়।

পরে ১৮ আগস্ট অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর চিকিৎসকেরা জানান, মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। এরপর সে কেন্দুয়ায় বাড়িতে ফিরে এলে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

মামলায় রফিকুল ইসলাম ও আবু মিয়া ছাড়াও ধর্ষণে সহযোগিতার অভিযোগে তিন নারীকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন রয়েছে এজাহারে।

এদিকে অভিযোগ জানাজানি হওয়ার পর রফিকুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দুয়া পৌর বিএনপি। বুধবার রাতে পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে লিপ্ত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়টি জানার পর দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। রফিকুল ইসলামকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নেত্রকোনা সদর হাসপাতালে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত