হামে মৃত শিশুদের ৯২ শতাংশই টিকাবঞ্চিত, চলতি বছরে প্রাণ গেছে ৭০৮ জনের

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

বাংলাদেশে চলতি বছরে হামে মারা যাওয়া শিশুদের মধ্যে ৯২ শতাংশই হাম-রুবেলা (এমআর) টিকার কোনো ডোজ পায়নি বলে জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম এবং হামের উপসর্গে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৬ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশেষজ্ঞ সভায় বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের তথ্য অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৬১৫ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৯৩ জন মারা গেছেন। রোগতত্ত্ববিদদের মতে, প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গে সংঘটিত মৃত্যুগুলোও হামজনিত মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।

২২ ও ২৩ জুন কলম্বোতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর হাম-রুবেলা বিষয়ক বিশেষজ্ঞ কমিশনের সভায় বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন হাম ও রুবেলা নির্মূল কার্যক্রম যাচাইয়ের জাতীয় কমিটির (এনভিসি) চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান। প্রতিনিধি দলে স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং ডব্লিউএইচওর বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেন।

বিশেষজ্ঞদের মূল্যায়নে বলা হয়, শিশুদের মধ্যে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা না থাকা এবং টিকাদান কর্মসূচির তদারকিতে ঘাটতিই বর্তমান সংকটের অন্যতম কারণ। দেশে ৯ মাস বয়সে হাম-রুবেলা টিকার প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়ার নিয়ম থাকলেও, মারা যাওয়া শিশুদের মাত্র ৮ শতাংশ অন্তত একটি ডোজ পেয়েছিল।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৯ মাসের কম বয়সী শিশু সবচেয়ে বেশি—২৬ শতাংশ। এছাড়া ২ থেকে ৫ বছর বয়সীদের মৃত্যু ১৮ শতাংশ, ৯ থেকে ১১ মাস বয়সীদের ১৪ শতাংশ, ১ থেকে ২ বছর এবং ৫ থেকে ৯ বছর বয়সীদের ১৩ শতাংশ করে, ১০ থেকে ১৫ বছর বয়সীদের ৪ শতাংশ এবং ১৫ বছরের বেশি বয়সীদের ১২ শতাংশ। এতে বোঝা যায়, শুধু শিশু নয়, বড় বয়সীরাও হামে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৮ হাজার ২৬৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১১ হাজার ৫৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৭৮ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, কলম্বোতে উপস্থাপিত তথ্য জুন মাসের প্রথমার্ধ পর্যন্ত সংগ্রহ করা। সে সময়েও মৃত শিশুদের ৯২ শতাংশ টিকার বাইরে ছিল। জুনের শেষ দিকে মৃত্যুর সংখ্যা আরও বাড়লেও টিকা না পাওয়া শিশুর অনুপাত একই রকম থাকার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল টিকাদান কর্মসূচির দুর্বলতার সমালোচনা করে বলেন, অনেক শিশুকে বাস্তবে টিকা না দিয়েও টিকা দেওয়া হয়েছে বলে দেখানো হয়েছে। তাঁর অভিযোগ, টিকাদানের সাফল্য নিয়ে ভুল তথ্য প্রচার, পরিসংখ্যানে অসঙ্গতি, দুর্বল নজরদারি এবং জবাবদিহির অভাবের ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চলতি বছরে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, থাইল্যান্ড ও মালদ্বীপে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। ২৫ জুন ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়ায় হাম মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে মূল্যায়নের জন্য একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।

ডব্লিউএইচওর আঞ্চলিক কমিশন সদস্যদেশগুলোর পাঠানো তথ্য বিশ্লেষণ করে হাম নির্মূল কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে হাম-রুবেলাসহ বিভিন্ন সংক্রামক রোগের তথ্য সংগ্রহ করে নিয়মিত বিশ্লেষণ করা হয়।

বিষয়:

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত