রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন। তাঁদের সেখান থেকেই আটক করা হয়েছে।
অন্যদিকে, একই সময়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। শনিবার দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিছিলের পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
ওই ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ চারজনকে আটক করেছে।